ডেস্ক রিপোর্ট: রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানের বঙ্গবাজারে আগুন লেগেছে।মঙ্গলবার ভোর ছয়টায় আগুন লেগে ভয়াবহ আকার ধারন করেছে।আগুন আশপাশের মার্কেটে ছড়িয়ে পড়েছে।ফায়ার সাভিসের ৪৮টি ইউনিটসহ সেনাবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয় সম্মিলিত বাহিনী আগুন য়িন্ত্রনে কাজ করছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার বলেন, মঙ্গলবার ৪ এপ্রিল সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেট আগুন লাগার খবর পাই। সংবাদ পাওয়ার পর আমাদের একের পর এক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে ৪৭টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
তিনি আরও জানান, আগুনে এখন পর্যন্ত হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানানো যাচ্ছে না। এদিকে ভয়াবহ এই আগুন নেভাতে পানির সংকটে পড়েছে কর্মীরা। দ্রুত সেই সমস্যা সমাধানে বঙ্গবাজারের পার্শ্ববর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলের পুকুর থেকে নেওয়া হচ্ছে পানি।
ব্যবসায়ীরা এটিকে নাশকতা দাবি করছে।মার্কেটেরে পীছনে ছোট ছোট গার্মেন্স কারখানা রয়েছে। ওখান থেকে আগুনের সুত্রপাত বলে জানিয়েছে উপস্থিত ব্যবসায়ীরা।
সরজমিনে দেখাগেছে, এক ভবন থেকে অন্য ভবনে আগুন ছড়িয়ে পড়ছে।দোকানীরা মালামাল সরানোর চেষ্টা করছে।সাধারন জনতার উপস্থিতিতে ফায়ার সার্ভিসের স্বাভাবিক কাজ ব্যহৃত হচ্ছে।
ডেস্ক রিপোর্ট: আজ ১১ জ্যৈষ্ঠ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষে দেশজুড়ে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায ...
ডেস্ক রিপোর্ট: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিম বঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলার বিচার আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ...
সব মন্তব্য
No Comments