ডেস্ক রিপোর্ট: শনিবার ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে তিউনিশিয়া রেড ক্রিসেন্ট বলেছে, ডুবে যাওয়া ওই নৌকায় বাংলাদেশ, মিসর, সুদান এবং ইরিত্রিয়ার নাগরিকরা ছিলেন। তারা লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টার সময় নৌকাটি ডুবে যায়।
গত রবিবার লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ভূমধ্যসাগরে ভেঙে যায়। পরে তিউনিশিয়ার নৌবাহিনী ওই নৌকা থেকে ১৭৮ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে। এ সময় নৌকাটিতে অন্য দুই অভিবাসন প্রত্যাশীর মরদেহ পাওয়া যায়।
গত দুই বছরে লিবিয়া থেকে ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসন প্রত্যাশীদের ঢল বৃদ্ধি পেয়েছে। মঙ্গি ¯িøম গত মাসের শেষের দিকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, তিউনিশিয়ার দক্ষিণাঞ্চলে অভিবাসন প্রত্যাশীদের আবাসগুলো কানায় কানায় পরিপূর্ণ রয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার অভিবাসনপ্রত্যাশীর ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমানোর অন্যতম পথ হয়ে উঠেছে ইতালি। তবে অভিবাসন প্রত্যাশীদের ইতালি হয়ে ইউরোপ যাত্রার চেষ্টা প্রায়ই ব্যর্থ হয়। চলতি বছরে ইতালি হয়ে অভিবাসন প্রত্যাশীদের ইউরোপ যাত্রার পরিমাণ আবারও বৃদ্ধি পেয়েছে।-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: ওমানের আল মিলিদ্দা শহরে প্রাইভেট কারের এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ১২ মে বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু অবস্থায় এই ম ...
স্টাফ রিপোর্টার: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১২ মে) দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয় ...
ডেস্ক রিপোর্ট: লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার, ১১ মে এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবা ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
সব মন্তব্য
No Comments