উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। আহত’র পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম সাতলা গ্রামের মাজেদ আলী ঘরামীর ছেলে দুলাল ঘরামী ২৬ জানুয়ারী সকালে গরু বিক্রি করার জন্য হারতা বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে সাতলা বৈদ্যবাড়ির সামনে পৌছামাত্র একই গ্রামের প্রতিপক্ষ প্রভাবশালী রহিম হাওলাদার, রশিদ সিকদার, আল আমিন সিকদার, রুহুল আমিন সিকদার, বনি আমিন সিকদার, মনির হাওলাদার, হোসেন সিকদারসহ একদল ভাড়াটিয়া সন্ত্রাসী মিলে ওই ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে উপর্যুপরিভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে সংজ্ঞাহীন করে ফেলে যায়। স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় দুলাল ঘরামীকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত কাউকে বাড়িতে পাওয়া যায়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
স্টাফ রিপোর্টার : সাংবাদিক, মালিক ও সংবাদপত্র কর্মচারীসহ সকল পক্ষের স্বার্থ রক্ষায় আগামী জুলাই-আগস্ট মাসের মধ্যে একটি যুগোপযোগী গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত ...
স্টাফ রিপোর্টার : একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র গড়তে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকালে তেজগাঁওয়ের ভূমি ভ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি ফ্লাইটে ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সময়ে হজ পালন করতে গিয়ে ১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সব ছাপা সংবাদপত্র টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ছুটি ঘোষণা করেছে।সোমবার ১৮ মে নোয়াবের সভাপতি মতিউর ...
সব মন্তব্য
No Comments