ডেস্ক রিপোর্ট: কুমিল্লা বরুড়ায় ড্রেজারে মাটি কাটায় সৃষ্ট গর্তে পড়ে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের পেরুল গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলো- ওই গ্রামের মো. শাখাওয়াত হোসেনের শিশু ছেলে সোহান (৫) ও রোহান (৬)।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে সাখাওয়াত হোসেন ধান কাটতে রওয়ানা হলে এ সময় তার দুই ছেলেও বাবার সঙ্গে ধানক্ষেতে যায়।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতা বাড়লে গরমে বাচ্চাদের কষ্ট হবে তাই বাবা দশটার দিকে দুই ছেলেকে বাড়িতে পাঠিয়ে দেন, দীর্ঘক্ষণ দুই ভাই বাড়িতে না যাওয়ায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে, পরে এলাকার আশেপাশে মাইকিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ সংবাদ প্রচার করা হয়।
সন্ধ্যায় এলাকার এক নারী ড্রেজারে মাটি কাটার গর্তে দুই সহোদরের লাশ ভেসে থাকতে দেখেন। এ সময় এলাকার লোকজন ওই গর্ত থেকে দুই সহোদরের মৃতদেহ উদ্ধার করে।
এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাতে পারিবারিক কবরস্থানে দুই সহোদরের লাশ দাফন করা হয়।
স্থানীয়রা জানায়, গত দুই মাস যাবত ওই গ্রামের দীন মোহাম্মদ অবৈধভাবে ড্রেজারে মাটি কাটে বিশাল গর্ত সৃষ্টি করে রেখেছেন। দীন মোহাম্মদ ছাড়াও আরও অনেকে এলাকায় রমরমা ড্রেজার বাণিজ্য চালিয়ে যাচ্ছেন।
বরুড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) নাহিদ আহমেদ বলেন, ড্রেজারে মাটি কাটার ফলে সৃষ্ট গর্তে পড়ে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে, আমরা নিহত শিশুদের বাড়িতে গিয়ে সব বিষয়ে খোঁজখবর নিয়েছি, এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।-যুগান্তর
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১ টায় রাজধানীর শ্যামলীত ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত পাঁচটি চিঠিতে সম্ভাব্য টিকা-সংকটের কথা বলে সতর্ক করেছিল ইউনিসেফ। একইসঙ্গে ১০টি বৈঠকেও সরকারের কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে দেশের উ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন সংক্রান্ত এ পর্যন্ত সম্পন্ন হওয়া সকল আলোচনা, সুপারিশ ও ডকুমেন্ট ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচ ...
সব মন্তব্য
No Comments