জাকির হোসেন আজাদী:এবার সঙ্গীত শিল্পী শর্মিলী চ্যাটার্জী "আমি দূর হতে তোমারেই দেখেছি" শিরোনামের মিউজিক ভিডিও নিয়ে এলেন। গানটি আজ (২৩ মার্চ ) বৃহস্পতিবার বিকাল ৫টায় ফার্মগেটের স্কাই রেষ্টুরেন্টে শুভ উদ্বোধন করা হবে। গানটির গীতিকার প্রখ্যাত গৌরি প্রসন্ন মজুমদার। সুর কিংবদন্তি সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। মিউজিক এএইচ তূর্য। ভিডিওতে অভিনয় করেছেন শর্মিলী চ্যাটার্জী ও শ্যামল মুখার্জী। আরও অভিনয় করেছেন মিজান ও আলামীন। মেকআপ আমিনুল ইসলাম ও শাওলী। ডোপ: শৈলী বাবু। ড্রোন শিউল। সম্পাদনা ও রঙ: এসএম তুশার। সিনিয়র সহকারী পরিচালক এইচএম সিমান্ত। সহকারী পরিচালক এসআই আলিফ। লাইট : সেলিম। ক্যামেরা সহকারী সাদ্দাম। প্রোডাকশন ম্যানেজার মানিক। প্রযোজক: এমডি হেলাল উদ্দিন হাই। পরিচালক: এএইচ তূর্য। ইউটিউব চ্যানেল: APS Entertainment bd তে দেখা যাবে।
উল্লেখ্য যে, "আমি দূর হতে তোমারেই দেখেছি" সঙ্গীত শিল্পী শর্মিলী চ্যাটার্জীর চতুর্থ মিউজিক ভিডিও। ইতিপূর্বে তিনি “মা তোমার জন্য ” “কতবার ভেবেছিনু” ও “দাড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে” শিরোনামে আরও তিনটি অসাধারণ মিউজিক ভিডিও উপহার দিয়েছেন। যা ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিচক্ষণশীল দর্শক শ্রোতাদের মন জয় করতে সক্ষম হয়েছে।
ব্যক্তি জীবনে সঙ্গীত শিল্পী শর্মিলী চ্যাটার্জী আইন পেশার সাথে জড়িত। তাঁর স্বামী অ্যাডিশনাল ডিআইজি শ্যামল কুমার মুখার্জী। যিনি বাংলাদেশ হাইওয়ে পুলিশে কর্মরত আছেন।
ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকাল ...
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
সব মন্তব্য
No Comments