কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কুয়াকাটা পৌর মেয়র মো.আনোয়ার হোসেনের উপর হামলার ঘটনা ঘটেছে। ভাংচুর করা হয়েছে বেশ কিছু চেয়ার টেবিল। হামলাকারীরা ছিড়ে ফেলেছে মেয়রের পরিধেয় পোশাক। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পর্যটন মোটেল সংলগ্ন এলাকায় স্থানীয় আওয়ামীলীগের উদ্যোগে এক শান্তি সমাবেশে যোগ দিতে গেলে এ হামালার ঘটনা ঘটে। এসময় পটুযাখালী-৪ আসনের সংসদ সদস্যসহ কুয়াকাটা পৌর আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে জানায় প্রতক্ষ্যদশীরা। এ ঘটনার জন্য কুয়াকাটা পৌর আওয়ামীলীগ সভাপতি আ:বারেক মোল্লাকে দায়ী করেছেন মেয়র আনোয়ার হোসেন।
মহিপুর থানার ওসি মো.ফেরদৌস আলম খান মেয়রের উপর হামলার ঘটনা স্বীকার করে বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আছে। এ ঘটনায় এখানো কোন অভিযোগ পাইনি বলে তিনি সাংবাদিকদের জানান।
উল্লেখ্য ২০২০ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত কুয়াকাটা পৌরসভা নির্বাচনে আনোয়ার হাওলাদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন। ওই নির্বাচনে নৌকার প্রার্থী আ: বারেক মোল্লাকে হারিয়ে তিনি মেয়র নির্বাচিত হন। এর আগে আনোয়ার হাওলাদার জাতীয় পার্টি (জাপা) করতেন। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানা জাপার সভাপতি পদে থেকে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে প্রার্থী হয়েছিলেন। তবে মেয়র আনোয়ার হোসেনের কুয়াকাটা আওয়ামী লীগে কোন পোষ্ট পজিশন নেই বলে স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীদের সূত্রে জানা গেছে।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments