ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ- ১৭) ২০২১ অংশগ্রহণের লক্ষ্যে বুধবার ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, বাজার বণিক কল্যাণ সোসাইটি ও উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হুমায়ুন আহম্মেদ ভূঁইয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আফরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, শেখ আবুল বাশার ও মাওঃ সাইফুল হাসান, প্যানেল চেয়ারম্যান মোঃ নবিরুল ইসলাম (রাজা), উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য তারেক হাসান নাইস প্রমুখ।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়েছে টাইগা ...
ডেস্ক রিপোর্টার: সরকার ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর মাধ্যমে কয়েকটি অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে সম্প্রচারের ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন ...
স্টাফ রিপোর্টার: অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর এবার নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এর মধ্য দিয়ে বিসি ...
স্টাফ রিপোর্টার: ২০২৬ বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমে জয় তুলে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। রোববার বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠি ...
সব মন্তব্য
No Comments