ডেস্ক রিপোর্ট: আজ ০৬ জুন মঙ্গলবার রাত ৮ টায় রাজধানীর নয়াপল্টনে বিদ্যুতের অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হারিকেন মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। হারিকেন মিছিলটি নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল মোড় হয়ে পুনরায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিলে নেতৃত্বদানকারী বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী মিছিল শেষে নেতাকর্মীদের জমায়েতে সংক্ষিপ্ত ভাষণে বিদ্যুৎ সেক্টরে নিশিরাতের সরকারের নানা অনিয়মের কঠোর সমালোচনা করে অবিলম্বে বিদ্যুতের লোডশেডিং বন্ধের জোর আহবান জানান।
মিছিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা ডাঃ জাহিদুল কবির জাহিদ, যুবদল নেতা আলমগীর হোসেন সোহান, মশিউর রহমান রনি, ছাত্রদল নেতা নাসির উদ্দিন নাসির, আখতার হোসেন, মারুফ এলাহী রনি, মঞ্জুরুল রিয়াদ, রিয়াদ রহমান, আব্দুল বাসেদ, সাফি ইসলামসহ তিন শতাধিক নেতাকর্মী অংশ নেন।
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
স্টাফ রিপোর্টার: চাঁদাবাজি, দখলবাণিজ্য ও রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করার ঘোষণা দিয়েছেন রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ২০ মে বিকেলে নবান্নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ...
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
সব মন্তব্য
No Comments