ডেস্ক রিপোর্ট: নেত্রকোণার কলমাকান্দায়ে এক ইসলামী সভায় গিয়ে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক মাদরাসাছাত্রী (১৪)। এ ঘটনায় শাহ আলম মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ জানুয়ারি) কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার শাহ আলম উপজেলার খারনৈ ইউনিয়নের খারনৈ গ্রামের মৃত মো. সাহেদ আলীর ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মাদরাসাছাত্রী বান্ধবীদের নিয়ে গত ২৯ ডিসেম্বর রাতে উপজেলার খারনৈ গ্রামে ইসলামী সভা শুনতে যায়। পরে রাত ১২টার দিকে বিদ্যুৎ চলে গেলে পাশে খালার বাড়িতে খাবার খেতে যায় তারা। সেখানে আগে থেকে ওৎপেতে থাকা একই এলাকার লিমন মিয়া ওরফে বাব্বা ও রুবেল মিয়া তাকে মুখ চেপে ধরে পাশের খেতে নিয়ে ধর্ষণ করেন।
এ সময় পাশ দিয়ে যাওয়া শাহ আলম মিয়ার কাছে বাঁচার আকুতি জানালে তিনি আবারও ওই ছাত্রীকে ধর্ষণ করে সেখানে ফেলে চলে যায়। এ ঘটনায় ঘণ্টাখানেক পর খোঁজাখুঁজি করে ওই ছাত্রীকে খেত থেকে উদ্ধার করা হয়। লজ্জার ভয়ে প্রথমে বিষয়টি কাউকে জানাননি তারা। পরে মঙ্গলবার রাতে ওই ছাত্রীর বড় বোন বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন, লিমন মিয়া ওরফে বাব্বা, রুবেল মিয়া ও শাহ আলম মিয়া।
কলমাকান্দা থানার ওসি আবুল কালাম (পিপিএম) জানান, শাহ আলমকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। আর ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।
আমাদেরে সময়.কম
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments