ডেস্ক রিপোর্ট: করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের মধ্যেও বাংলাদেশের এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। মূলত রপ্তানি ও প্রবাসী আয়ে ভর করে পুনরুদ্ধার হচ্ছে দেশের অর্থনীতি।
আগামীতে প্রবৃদ্ধি অব্যাহত থাকবে। মহামারির প্রথম ঢেউয়ের সময় সব বাধা পেরিয়ে যেভাবে এগিয়েছিল বাংলাদেশের অর্থনীতি, সেই ধারা অব্যাহত থাকবে আগামী দিনগুলোতেও।
এমন পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এশিয়ার অর্থনীতি বিষয়ক সম্পূরক আউটলুকে এমন তথ্য জানিয়েছে সংস্থাটি।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে শুক্রবার এ প্রতিবেদন প্রকাশ করেছে এডিবি। এতে এশীয় অঞ্চলের বিভিন্ন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পর্কে আগের দেয়া পূর্বাভাস সংশোধন করা হয়েছে।
জুলাইয়ের আউটলুকে বলা হয়েছে, গত অর্থবছরের (২০২১ সালের জুনে শেষ হয়েছে) প্রথম ১১ মাসে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১৩ দশমিক ৬ শতাংশ এবং প্রবাসী আয় বেড়েছে ৩৯ দশমিক ৫ শতাংশ। এছাড়া ২০২১ অর্থবছরের প্রথম ১০ মাসে দেশের রাজস্ব আদায় বেড়েছে ১২ দশমিক ৯ শতাংশ।
এগুলোর হাত ধরে এগিয়ে চলেছে বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার। তবে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় গত এপ্রিল থেকে দেওয়া বিধিনিষেধে দেশের ব্যবসা-বাণিজ্যে বিঘ্ন ঘটছে বলে উল্লেখ করেছে এডিবি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এশিয়ায় অর্থনৈতিক পুনরুদ্ধার অব্যাহত থাকলেও গত এপ্রিলে প্রকাশিত আউটলুকে প্রবৃদ্ধির যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, তা কিছুটা কমিয়ে আনা হয়েছে।
এপ্রিল মাসে এশিয়ায় ৭ দশমিক ৩ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা বলেছিল এডিবি, এখন তা ৭ দশমিক ২ শতাংশে নামিয়ে আনা হয়েছে।
এর কারণ হিসাবে কয়েকটি দেশে ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়াকে দায়ী করা হয়েছে। তবে ২০২২ সালে এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির হার পূর্বঘোষিত ৫ দশমিক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫ দশমিক ৪ শতাংশ নির্ধারণ করেছে সংস্থাটি।-যুগান্তর
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
স্টাফ রিপোর্টার: কয়েক দফা পেছানোর পর অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প। প্রথম ধাপে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা।ব ...
সব মন্তব্য
No Comments