আনিছ আহমেদ (শেরপুর)প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়ের চাপাজোড়া গ্রামে খলিলুর রহমান নামে ২ বছরের এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। নিহত শিশু ওই গ্রামের আবুল কাশেম এর ছেলে। ৩১ মে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সন্ধ্যার আগে শিশু খলিলুর রহমান সকলের অজান্তে বাড়ীর পাশে পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে। উদ্ধারের পর দেখা যায়, শিশু খলিলুর রহমানের অনেক আগেই মুত্য হয়েছে। তার এহেন মৃত্যুেতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে অত্র থানায় ইউডি মামলা প্রক্রিয়াধীন।
ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ১১ জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে কর্মস্থলমুখী যাত্রীদের সুবিধায় আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বৃহস্পতিবার ২১ মে বিক্রি হচ্ছে আগামী ৩১ মে যাত ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের পাসপোর্টে আবারও ‘This passport is valid for all countries of the world except Israel’ শর্তটি যুক্ত হচ্ছে। একই সঙ্গে পাসপোর্টের অভ্যন্তরীণ পাতা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ...
যশোর অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। বুধবার ২০ মে দিবাগত রাত ৩টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাবদালপুর স্টেশন এ ...
সব মন্তব্য
No Comments