স্টাফ রিপোটার: বিজয় দিবস উপলক্ষ্যে শিক্ষা বিজয়ের চিত্র তুলে ধরে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও আলোকচিত্র শিল্পী ফোজিত শেখ বাবুর যৌথ উদ্যোগে জাতিসংঘের ঘোষণা অনুযায়ী বাংলাদেশের ন্যায় বিশ্বের সকল দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (আদিবাসী ও ট্রাইবাল) নিজস্ব ভাষা সংরক্ষণ ও তাদের ভাষায় পাঠ্যবই প্রদানের দাবিতে ফোজিত শেখ বাবুর আলোকচিত্র প্রদর্শনী “শিক্ষায় সম্প্রীতির বাংলাদেশ” (Education for a Loving Bangladesh ২৬ ডিসেম্বর মঙ্গলবার উত্তরা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ মূল ক্যাম্পাসে উদ্বোধন হয়েছে।
আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমাদের দেশটা যেন একটি সমাজ হয়, যে সমাজে সবাই মর্যাদা পায়।
আলোকচিত্র প্রদর্শনীতে সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান চৌধুরী, ভিসি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ, প্রধান আলোচক ছিলেন, অধ্যাপক ড. মো. নাছিম আখতার, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আলোকচিত্র প্রদর্শনী ফিতা কেটে উদ্বোধন করবেন ড. আবদুল ওয়াদুদ, প্রেসিডিয়াম সদস্য, বঙ্গবন্ধু পরিষদ।
আলোকচিত্র প্রদর্শনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মামুন আল মাহতাব স্বপ্নীল, অধ্যাপক, লিভার বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়, শিক্ষাবিদ রোকেয়া বেগম, বিশিষ্ট শিক্ষাবিদ- প্রফেসর ড. মো. আমিনুল করিম, মীর আবদুল আলীম, বিশিষ্ট কলামিস্ট ও সভাপতি, রুপগঞ্জ প্রেসক্লাব, শিরিন আক্তার মঞ্জু, সভাপতি, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, কেন্দ্রীয় কমিটি, আলহামরা নাসরীন হোসেন লুইজা, চেয়ারম্যান, বর্ণ গ্রুপ, চাষী মামুন প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক যুক্ত ফোরাম সহ প্রমুখ।
২৬, ২৭, ২৮ ডিসেম্বর ৩ দিনব্যাপী এ প্রদর্শনী সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
ডেস্ক রিপোর্ট: আজ ১১ জ্যৈষ্ঠ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষে দেশজুড়ে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায ...
ডেস্ক রিপোর্ট: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিম বঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলার বিচার আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ...
সব মন্তব্য
No Comments