উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুরের শিকারপুরে আওয়ামীলীগ ও স্বতন্ত্রসহ ৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল। আগামী ১৫ জুন আসন্ন শিকারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১৭ মে মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীক ও স্বতন্ত্র ২ চেয়ারম্যান প্রার্থীসহ ৩৮ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। দুপুর সাড়ে ১২টায় আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী মোঃ নজরুল ইসলাম মাঝি উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আব্দুর রশিদ শেখ এর নিকট মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী। এ ছাড়াও স্বতন্ত্র প্রার্থী মোঃ আবুল কালাম সরদার ও শাকিল মাহমুদ বাচ্চু মনোনয়পত্র দাখিল করেন এবং ২৬ জন (পুরুষ), ০৯ জন মহিলা ইউপি সদস্য প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আব্দুর রশিদ শেখ জানান, মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত তারিখ ১৬ ম ও ১৭ মে দুইদিনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ১ জন ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ২ জনসহ মোট ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১ টায় রাজধানীর শ্যামলীত ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত পাঁচটি চিঠিতে সম্ভাব্য টিকা-সংকটের কথা বলে সতর্ক করেছিল ইউনিসেফ। একইসঙ্গে ১০টি বৈঠকেও সরকারের কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে দেশের উ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন সংক্রান্ত এ পর্যন্ত সম্পন্ন হওয়া সকল আলোচনা, সুপারিশ ও ডকুমেন্ট ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচ ...
সব মন্তব্য
No Comments