ডেস্ক রিপোর্ট: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি বলেছেন, বঙ্গবন্ধু, বাংলাদেশ ও আওয়ামী লীগ একই সুতোয় গাঁথা, এর একটিকে বাদ দিয়ে অন্যটির ইতিহাস রচনা করা সম্ভব না।
তিনি বলেন, বাঙালি জাতির জাগরণ, বিকাশ ও সংগ্রাম সব কিছুর মূলেই রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এটি শুধু একটি রাজনৈতিক দল নয়, বাঙালির প্রাণভোমরাও বটে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অক্লান্ত পরিশ্রমে দেশজুড়ে গণমানুষের দলে পরিণত হয়েছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতৃত্বে অর্জিত হয়েছে মহান স্বাধীনতা। আবার স্বাধীনাত্তোর বিপর্যয়ের মুখে পড়া বাংলাদেশকে নতুন করে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা ও জননেত্রী শেখ হাসিনা। এখানেও অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে আওয়ামী লীগ। ৭২ বছরের পরিণত এই দলটির হাত ধরে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে দ্রুতগতিতে।
তিনি আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
জোটের প্রসিডিয়াম সদস্য চলচ্চিত্রাভিনেতা ডেনি সিডাকের সভপতিত্বে সভায় বক্তৃতা করেন, ঢাকা মহানগর আওয়ামী লীগ (দক্ষিণ) সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম স্বপন, অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, এফ এম শাহীন প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
সব মন্তব্য
No Comments