নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ঈদের আনন্দে স্বামীর সাথে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে শারমিন আক্তার (২২) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এতে করে নিহতের পরিবারের নেমে এসেছে শোকের মাতম।
শুক্রবার (৬ মে) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত গৃহবধূ শারমিন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের গোবড়াগঞ্জ গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩ মে) ঈদের দিন বাড়ি থেকে স্বামী দেলোয়ারের সাথে মোটরসাইকেল যোগে ঘুরতে বের হয় সে। একসময় পঞ্চগড়ের উদ্দেশ্যে যাওয়ার পথেই তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কের মাগুরমারি চৌরাস্তা এলাকায় চলন্ত মোটর সাইকেলের পেছনের চাকায় বোরকা ঢুকে যায়। এতে গাড়ি থেকে পড়ে গিয়ে আহত হয় শারমিন। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেলে প্রেরণ করা হয়। অতঃপর রংপুরে চিকিৎসার তিন দিনের মাথায় শুক্রবার সকালে রংপুর মেডিকেলে শেষনিঃশ্বাস ত্যাগ করেন শারমিন নামে ওই গৃহবধূ।
শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গৃহবধূর মরদেহ দুপুরে মেডিকেল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে।
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১ টায় রাজধানীর শ্যামলীত ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত পাঁচটি চিঠিতে সম্ভাব্য টিকা-সংকটের কথা বলে সতর্ক করেছিল ইউনিসেফ। একইসঙ্গে ১০টি বৈঠকেও সরকারের কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে দেশের উ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন সংক্রান্ত এ পর্যন্ত সম্পন্ন হওয়া সকল আলোচনা, সুপারিশ ও ডকুমেন্ট ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচ ...
সব মন্তব্য
No Comments