ডেস্ক রিপোর্ট: একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সরোয়ার আর নেই। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।
পারিবারিকভাবে জানাগেছে, প্রয়াতের মরদেহ আজ বারডেম হাসপাতাল হিমাঘারে রাখা হবে। শুক্রবার বিকেলে বনানী কবরস্থানে দাফন করা হবে।
সঙ্গীত শিল্পী পাপিয়া করেক বছর যাবৎ ক্যান্সারে ভূগছিলেন।
পাপিয়া সরোয়ারের জন্ম বরিশালে জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণী বিজ্ঞানবিভাগে পড়াশোনা করে ১৯৭৩ সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে শান্তি নিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যাল রবীন্দ্রসঙ্গীতে ডিগ্রি গ্রহণ করেন। এর আগে ১৯৬৬ সালে ছায়ানট ও বুলবুল ললিতকলা একাডেমীতে সংঙ্গীতে দীক্ষা নেন। তার গাওয়া গান 'নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম ' গানটি তাকে পরিচিত এনে দেয়া।
২০১৩ সালে বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার লাভ করেন পাপিয়া। ২০১৫ সালে বাংলা একাডেমি তাকে ফেলোশিপ প্রদান করেন। ২০২১ সালে একুশে পদকপ্রাপ্ত হন তিনি।
ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকাল ...
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
সব মন্তব্য
No Comments