দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় ফারদেস দফাদার (৫০) নামে একজন কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক ইসতার আলী (৪৫) গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ফারদেস দফাদার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকার মৃত আজিম দফাদারের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। আহত ইসতার আলী কৈপাল এলাকার মৃত ইমদাদুল হকের ছেলে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার তারাগুনিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফারদেস দফাদার ঔষধ কেনার জন্য তারাগুনিয়া বাজারে যাচ্ছিলেন। নুরুজ্জামানের তরমুজের আড়তের সামনের রাস্তা পার হওয়ার সময় দৌলতপুর থেকে তারাগুনিয়াগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ফারদেস দফাদার রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। এ সময় মোটরসাইকেল চালক ইসতার আলীও মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ফারদেস দফাদারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইসতার আলীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়।
দূর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আরেকজনকে আহত অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments