রাহাদ সুমন,,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিএনপি-জামায়াতের ডাকা ৩ দিনের অবরোধের প্রথমদিন
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নুরুল হুদার নেতৃত্বে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১০ টা থেকে পৌর শহর ও (বরিশাল-বানারীপাড়া) ভায়া স্বরূপকাঠি আঞ্চলিক মহা-সড়কসহ উপজেলার সলিয়াবাকপুর, সদর ও চাখার ইউনিয়নের প্রধান প্রধান সড়কে মোটরসাইকেল মহড়া হয়েছে।
জানাগেছে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলমের নির্দেশে জনগনের জান-মালের নিরাপত্তার জন্য সকাল থেকে বিকেল পর্যন্ত এ মহড়া দেয়া হয়।
মহড়ায় উপজেলা ও পৌর যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দরা প্রায় শতাধিক মোটরসাইকেল নিয়ে অংশ গ্রহন করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত এভাবে সাধারণ জনগনের জান-মালের নিরাপত্তায় মাঠে-ঘাটে-পথে-প্রান্তরে থাকবেন বলে জানান উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা।
অপরদিকে বন্দর বাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম মোস্তফা সরদার ও যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত লাল কুন্ডুর নেতৃত্বে সকাল থেকে দুপুর পর্যন্ত নেতাকর্মিরা ছিলেন সর্তক অবস্থানে।
এদিকে বানারীপাড়া উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকায় দলটির সাধারণ নেতাকর্মিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বানারীপাড়ার কোথায়ও বিএনপি-জামায়াত বা তাদের অঙ্গ সংগঠনের কোন নেতা-কর্মীদের দেখা যায়নি। আওয়ামী লীগ ও সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মিদের সড়কে সারাদিন সরব উপস্থিতির কারণে যান চলাচল ছিলো স্বাভাবিক।
অন্যদিকে সন্ধ্যার পরে আবারও প্রতিদিনের ন্যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে অবস্থান করলে বন্দর বাজারের ব্যবসায়ীবৃন্দ ও গাড়ির মালিক এবং শ্রমিকরা তাদেরকে সাধুবাদ জানািয়েছেন।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments