ঠাকুরগাঁও প্রতিনিধি: তিন বছরেও শেষ হয়নি খেকিডাঙ্গী গ্রামের বিদ্যুৎ লাইন স্থাপনের কাজ। ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ শেষ না করেই সিমেন্টের বৈদ্যুতিক খুঁটি ফেলে রেখে চলে যায়। দীর্ঘ দিনেও লাইন নির্মাণ না হওয়ায় বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ওই গ্রামের বাসিন্দারা। তবে পল্লী বিদ্যুৎ কতৃপক্ষ বলছে, উপর মহলের নির্দেশে কাজ বন্ধ করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের খেকিডাঙ্গী গ্রামের প্রায় দেড়'শ পরিবারে ঘরে বিদ্যুৎ পৌছানোর লক্ষ্যে ১.৩৩ কিলোমিটার নতুন বিদ্যুৎ লাইন নির্মাণের পরিকল্পনা হাতে নেন ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি। সে লক্ষ্যে ২০২০ সালে মাঠ জরিপ ও নকশা করে টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন করা হলে লুৎফর রহমান নামে এক ঠিকাদার লাইন নির্মাণের কার্যাদেশ পায়। এরপর কাজের জন্য সিমেন্টের খুঁটিও আনা হয়। লাইনের কাজ শুরু হলে একটি বহুজাতিক কোম্পানীর স্থানীয় কয়েকজন বাঁধা দেয়। পরে কাজটি বন্ধ হয়ে গেলে ঠিকাদার আর নতুন করে কাজ শুরু করতে আসেননি।
খেকিডাঙ্গী গ্রামের বাসিন্দারা জানায়, তাদের এলাকায় বিদ্যুৎ এর লাইনের জন্য বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেন। কিন্তু একটি স্বার্থন্বেষী মহলের বাঁধার কারণে সেখানে লাইন নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। এরপর তারা পল্লী বিদ্যুৎ কতৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও লাইনের কাজ শুরু করাতে পারেননি।
তারা আরো জানায়, সীমান্তবর্তী এ গ্রামে একজন মুক্তিযোদ্ধার বাড়ি আছে। তার বাড়িতের বিদ্যুৎ নেই। সবাইকে অন্ধকারে থাকতে হয়। সন্ধ্যা নামলেই নানান সমস্যায় পড়তে হয় তাদের। ছেলে-মেয়েরা ঠিক মতো পড়াশোনা করতে পারেন না। রাতের বেলা হারিকেন কিংবা কুপি (চেরাগ) দিয়ে তাদের সকল কাজ সারতে হয়। কোন দিন কেরোসিন তেল না থাকলে বাচ্চারা পড়াশোনা করতে পারে না। এমনকি এ গ্রামে বিয়ে দিতে বা করতে চাই না অন্য গ্রামের মানুষ। বিদ্যুৎ নিয়ে প্রায় নব-দম্পতিদের মধ্যে ঝগড়া হয়। শুধু তাই না বিদ্যুৎ না থাকার কারণে সকল প্রকার আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।
স্থানীয় এক মুক্তিযোদ্ধা জানান, “প্রধানমন্ত্রীর উদ্যোগ, ঘড়ে ঘড়ে বিদ্যুৎ” এ শ্লোগান এখানে কাজে আসছে না। আমি দেশ স্বাধীনের জন্য যুদ্ধ করেছি। দেশে আজ এত উন্নয়ন। অথচ আমার বাড়িতে বিদ্যুৎ নাই। ব্যক্তিগত ভাবে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছি কিন্তু বিদ্যুৎ পাচ্ছি না।খুটিগুলো নস্ট হয়ে যাচ্ছে।
এ ব্যাপারে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির পীরগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো: বাচ্চু মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাঁধার কারণে উপর মহলের নির্দেশে বিদ্যুৎ লাইন নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে। নির্দেশনা পেলে আবার কাজ শুরু করা হবে।
পিরোজপুর অফিস: পিরোজপুরের তেজদাসকাঠী কলেজসহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর আলহাজ আব্দুস সোবহানের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিব ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল ওরফে ল্যাংটা সোহেলকে (৪৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) ভোররাত ৪ টা ৫০ মিনিটের সময় বানারীপাড়া পৌরসভা ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি বাজারে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে একদল ব্যক্তির বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন বাজারের ব্যবসায়ী ও জমির মাল ...
বিজয় রায়, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ একাত্তরের বিভীষিকাময় দিনগুলো বুকে নিয়ে, দীর্ঘ অবহেলা আর সামাজিক গ্লানির বিরুদ্ধে সারাজীবন লড়ে যাওয়া বীরাঙ্গনা টেপরি রাণী আর নেই। ১২ মে মঙ্গলবার সন্ধ্য ...
সব মন্তব্য
No Comments