মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস : বিক্ষোভ মিছিল, সভা, সমাবেশ,মানববন্ধনের পর এবার রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে দলীয় ও সদস্য পদ থেকেও অব্যাহতি দেয়ার জন্য আওয়ামী লীগের কেন্দ্রে আবেদন করা হয়েছে।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র নেতাসহ ৪৮ জনের স্বাক্ষরকৃত একটি আবেদনপত্র আওয়ামী লীগের সভাপতি বরাবর পাঠানো হয়েছে। গত ২৭ মার্চ রাজশাহী মাহনগর সিনিয়র নেতাদের সাক্ষরিত এ আবেদন পত্র কেন্দ্রে পাঠানো হয়।
কেন্দ্রে পাঠানো আবেদনে বলা হয়েছে,আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ রাজশাহী মহানগর আওয়ামীলীগের বর্তমান কার্য নির্বাহী কমিটির নেতৃবৃন্দ। আপনার নিকট সবিনয় নিবেদন রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের একটি যৌন আবেদনময়ী নগ্ন ভিডিও গত ১৭.০২.২০২৩ইং তারিখে সামাজিক যোগাযোগ ম্যাধমে ছড়িয়ে পড়ে। ফলে রাজশাহীসহ আশে পাশের জেলা এবং স্থানীয় জাতীয় গনম্যাধমে বিষয়টি মূখ্য আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়।
ডাবলু সরকারের এহেন নৈতিক স্খলনজনিত কর্মকান্ডের প্রতিবাদে মুক্তিযুদ্ধের পক্ষের সামাজিক ও রাজনৈতিক সংগঠন তাকে রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহ সকল কর্ম কান্ড থেকে বহিরে রাখার দাবি জানায়। ডাবলু সরকারের এহেন কর্ম কান্ডে দলের ভাবমূর্তি ধ্বংস করছে। যা আগামী জাতীয় নির্বাচন সহ অন্যান্য নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলবে। ইতি মধ্যে দলের সর্বস্তরের নেতা কর্মীদের মধ্যে চরম অসন্তোষ ও বিরূপ সৃষ্টি হয়েছে।
কেন্দ্রে পাঠানো আবেদনে আরো উল্লেখ্য করা হয়েছে, ডাবলু সরকার আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনাল মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী রাজাকার আব্দুস সাত্তার টিপুর প্রধান সহযোগী মৃত্যুদন্ডপ্রাপ্ত্য আসামী রাজাকার আব্দুর রশিদ সরকারের পুত্র।
এমতাবস্থায়,বাংলাদেশ আওয়ামীলীগের ভাবমূর্তি রক্ষার স্বার্থে ডাবলু সরকারকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করার জন্য অনুরোধ জানানো হয়।
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
ডেস্ক রিপোর্ট: দেশে প্রায় প্রতিদিন খুন, ধর্ষণসহ নৃশংস অপরাধের নিত্যনৈমিত্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ বুধবার, ২০ মে ২০২৬ কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বিবৃতিতে এ ...
ডেস্ক রিপোর্ট: জুলাই সনদ ও গণভোট নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে এবং বিএনপি সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গড়তে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি-ঢাকা মহানগ ...
রংপুর অফিস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক সমাবেশে জামায়াতে ইসলামী প্রসঙ্গে মন্তব্য করেছেন। সমাবেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো দিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।সমাবেশে স ...
সব মন্তব্য
No Comments