কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ পর্যটন কেন্দ্র কুয়াকাটার গঙ্গামতি সৈকতের সানরাইজ পয়েন্টে এবার দেখা মিলেছে জালে পেঁচানো প্রায় ৪০ কেজি ওজনের জীবিত কাছিম। শনিবার সকাল আটটার দিকে সাগরে ভাটার টানে এটি বালুচরে আটকে পড়ে। খবর পেয়ে ব্লু-গার্ড সদস্যরা জালে পেঁচানো অবস্থায় সমুদ্রিক কাছিমটি উদ্ধার করে। এ নিয়ে দুই দিনের ব্যবধানে এ প্রজাতির দুটি কাছিম ভেসে এলো। যার একটি ছিলো মৃত।
ব্লু-গার্ড সদস্য পান্না মিয়া বলেন, মোটা সবুজ ও বড় ফাঁসের জালে কাছিমটি পেঁচানো ছিলো। এসব জাল সাধারণত গভীর সমুদ্রে ফিসিং ট্রলিতে ব্যবহার করা হয়। দীর্ঘক্ষণ জালে পেঁচানো থাকায় কাছিমটির পেটের নিচের অংশ, পাখা ও পায়ে কিছুটা ক্ষত সৃষ্টি হয়েছে।
ইউএস এইড এর অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিস এর ইকোফিস-২ এর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, এটি গ্রীণ সী টার্টেল (সামুদ্রিক সবুজ কাছিম)। এ কাছিমেরা সাধারনত ওজনে ৩০০ কেজির বেশি হয়ে থাকে। প্রায় ১০০ বছর পর্যন্ত জীবিত অবস্থায় থাকতে পারে। ২৫ বছর বয়স হতে প্রতি ২/৪ বছর পরপর তারা ডিম পারে। তাদের পাঁচ ফুট লম্বা মসৃন খোলস দেখতে অনেকটা অশ্রুবিন্দুর মত। সবুজ কাছিম অন্য যে কোন সামুদ্রিক কাছিমের তুলনায় অনেক বেশি সময় পানির নিচে ডুব দিয়ে থাকতে পারে। এরা সাধারনত উপকূলীয় এলাকায় বসবাস করে থাকে। উদ্ধারকৃত জীবিত কাছিমটিকে প্রাথমিক চিকিৎসা শেষে সাগরে অবমুক্ত করা হয়েছে। তবে গত দুদিন আগে রাবনাবাদ চ্যানেলে আরো একটি ৩৫ কেজি ওজনের একই প্রজাতির মৃত কাছিম ভেসে আসে বলে এই গবেষক জানিয়েছেন।
যশোর অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। বুধবার ২০ মে দিবাগত রাত ৩টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাবদালপুর স্টেশন এ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১ টায় রাজধানীর শ্যামলীত ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত পাঁচটি চিঠিতে সম্ভাব্য টিকা-সংকটের কথা বলে সতর্ক করেছিল ইউনিসেফ। একইসঙ্গে ১০টি বৈঠকেও সরকারের কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে দেশের উ ...
সব মন্তব্য
No Comments