ডেস্ক রিপোর্ট: এশিয়া কাপের সুপার ফোরে নাটকীয় এক ম্যাচে বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। এই হারের ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো বাংলাদেশকে। সুপার ফোরে এটি ছিল বাংলাদেশের টানা তৃতীয় হার।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং নেয়। পাকিস্তান ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে পাকিস্তান। যা বাংলাদেশকে সহজ জয়ের স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু আবারও ব্যাটিং ব্যার্থতার প্রমাণ করলো বাংলাদেশ।
১৩৬ রানের টার্গেটেও জয় ঘরে তুলতে পারলো না। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রথ থেমে যায় টাইগারদের। সহজ জয় তুলতে না পেরে এবারের টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশ।
ফাইনাল: ভারত বনাম পাকিস্তান!
আগামী ২৯ সেপ্টেম্বর ফাইনালে শিরোপা লড়াইয়ে দুই চিরপ্রতিদ্বন্দী ভারত ও পাকিস্তান মুখোমুখি হবেন। সুপার ফোর শেস হওয়ার আগেই এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে শুরু হয়েছে চূড়ান্ত উত্তেজনা।
ডেস্ক রিপোর্ট: দারিদ্র্যের সঙ্গে প্রতিদিন লড়াই করেও স্বপ্ন দেখা থামায়নি কিশোরী আলেয়া খাতুন। নাটোরের লালপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম জোতদৈবকির কৃষক পরিবারের এই মেয়ে এখন জেলার নারী ফুটবলের নতুন বিস্ময়। ‘ ...
স্টাফ রিপোর্টার: নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের ১০৪ রান ...
ডেস্ক রিপোর্ট: ব্রাজিল জাতীয় ফুটবল দলের ২০২৬ ফিফা বিশ্বকাপের ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ফিরেছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ব্রাজিলের খ্যাতনামা সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্টস ও সাংবাদিক ডিয়োগো দান্তা ...
ডেস্ক রিপোর্ট: আসন্ন ফুটবল বিশ্বকাপের প্রাথমিক দল জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার আগেই ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এ তালিকা থেকে পরে ২৬ জনের চূড়ান্ত দল বেছ ...
সব মন্তব্য
No Comments