স্টাফ রিপোটার: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আওয়ামী লীগ শাসনামলে গরীব আরো গরীব হয়। আর দলীয় নেতাকর্মীরা আঙ্গুল ফুলে কলাগাছ বুনে যান। তিনি বলেন, একেতো দেশের গণতন্ত্র ও বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে এই সরকার। তার ওপর দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দেশবাসী আজ দিশেহারা। সাধারণ মানুষ পেটভরে দুমুঠো ভাতই খেতে পারছে না। অর্থের অভাবে মানুষ আজ ভালো নেই। নেই কোনো ঈদের আনন্দ।
বৃহস্পতিবার গোপীবাগে প্রয়াত সাদেক হোসেন খোকার বাসভবনে গুম হওয়া পরিবারসহ ওয়ারী, সূত্রাপুর ও গেন্ডারিয়ায় দলীয় নেতাকর্মী এবং দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি এবং স্থানীয় নেতাদের মাধ্যমে ১২ হাজার শাড়ী কাপড় এবং ১২ হাজার লঙ্গী বিতরণ করেন।
ইশরাক বলেন, সরকারের দেয়া সকল অত্যাচার অবিচার, জেল-জুলুম আমাদেরকে পাথরের ন্যায় কঠিন করে তুলেছে। এখন সময় জবাব দেয়ার। ঈদের পর আমরা কাফনের কাপড় পড়ে রাজপথে নামবো। এ সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবো না।
সাবেক কাউন্সিলর এবং সুত্রাপুর থানা বিএনপির সাবেক সভাপতি এম এ শাহেদ মন্টুর সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সুত্রাপুর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম আজিজ, থানা নেতা দেলোয়ার হোসেন মোল্লা, মামুন হোসেন,নরাম সাহা সুমন
মান্না, লুৎফল কবির,, মোহাম্মদ রনি, তারেক আহমেদ জন, মাসুদ, হাসান খান প্রদীপ, হাজী মোখলেস, যুবদল নেতা মোহাম্মদ সোহেল, মোহাম্মদ রুবেল, সৌরভ রাসেল, স্বপন সরকার, ছাত্রদল নেতা হিমেল, রুবেল, আরিফ, সাব্বির আহমেদ, স্বেচ্ছাসেবক নেতা নাদিম আহমেদ প্রমুখ।
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
ডেস্ক রিপোর্ট: দেশে প্রায় প্রতিদিন খুন, ধর্ষণসহ নৃশংস অপরাধের নিত্যনৈমিত্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ বুধবার, ২০ মে ২০২৬ কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বিবৃতিতে এ ...
ডেস্ক রিপোর্ট: জুলাই সনদ ও গণভোট নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে এবং বিএনপি সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গড়তে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি-ঢাকা মহানগ ...
রংপুর অফিস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক সমাবেশে জামায়াতে ইসলামী প্রসঙ্গে মন্তব্য করেছেন। সমাবেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো দিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।সমাবেশে স ...
সব মন্তব্য
No Comments