জুলফিকার আলী,কলারোয়া: আসন্ন সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১০৫, (তালা-কলারোয়া-১) আসন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন। আওয়ামীলীগের ত্যাগী এই নেতা উপজেলা পরিষদ নির্বাচনে দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নৌকার মনোনয়ন নিয়ে ভোট করেছিলেন। তাই তিনি উন্নয়ন এর জয়ধ্বনী বজায় রাখতে প্রধানমন্ত্রীর কাছে জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন উপহার চান এবং সেই সাথে তিনি তালা-কলারোয়া-১ আসনের সকলের সহায়তা কামনা করেন। ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, তালা-কলারোয়ায় আরো কিছু উন্নয়নমূলক কাজ দরকার, তাই সমস্ত উন্নয়নমূলক কাজে সকলকে তার পাশে থাকার আহবান জানান। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতিতে গ্রাম হবে শহর, স্বপ্নপূরণে কাজ করতে চান ত্যাগী এই নেতা। এ লক্ষ্যে তিনি তালা-কলারোয়া-১ আসনের বিভিন্ন হাট-বাজার ও গ্রামেগঞ্জে চষে বেড়াচ্ছেন ও বর্তমান আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সাধারণ মানুষের মাঝে তুলে ধরছেন। এছাড়া শেখ হাসিনার স্বপ্ন গ্রামকে শহরে পরিণত করতে আগামী সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে একজন নিরলস প্রার্থী হিসাবে সকলের সহযোগীতা ও দোয়া কামনা করছেন। তিনি মানবিকতার দৃষ্টিকে প্রসারিত করে, সবার হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়ায় তালা-কলারোয়াকে মডেল উপজেলা গঠন করার স্বপ্ন বাস্তবায়ন করতে চান। সংসদ সদস্য পদ প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন জানান, মাদক আর সামাজিক অবক্ষয় রোধ সহ সকল, বৈষম্য, দুর্নীতি, নির্মূল করে অবহেলিত অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কৃষক, শ্রমজীবী পুরুষ ও নারীর সমাজের অধিকার আদায়ে
প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি বদ্ধপরিকর। এছাড়া সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা সহ গ্রামকে শহরে পরিণত করে জনগণের প্রকৃত সেবক হতে বাংলাদেশের মমতাময়ী মা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দোয়া ও সহযোগীতা কামনা করছি।
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments