স্টাফ রিপোর্টার: দীর্ঘ ৮ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর শেরেবায়লা নগরে অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে জিয়ারত করছেন।
বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গুলশানের বাসভবন 'ফিরোজা' থেকে রওয়ানা হয়ে মাজারে পৌঁছান তিনি। স্বাস্থ্যগত সীমাবদ্ধতা ও দীর্ঘ রাজনৈতিক নিস্ক্রিয়তার পর এটি ছিল তার প্রথম প্রকাশ্য ধর্মীয়-রাজনৈতিক কার্যক্রম।
মাজারে পৌঁছে বেগম খালেদা জিয়া দোয়া ও ফাতেহা পাঠ করেন। এসময় তার সঙ্গে ছিলেন ছোট বোন সেলিমা ইসলাম, দেবারপত্নী নাসরিন ইসকন্দার এবং পরিবারের ঘনিষ্ঠ সদস্য কানিজ ফাতেমা।
বিএনপি সূত্র জানিয়েছে, এই জিয়ারত ছিল সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ , তবে দলের নেতাকর্মীদের মধ্যে এতে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ড. এ জেড জাহিদ হোসেন বলেন, বেগম জিয়া শারীরিকভাবে দুর্বল হলেও মানসিকভাবে অত্যন্ত দৃঢ়। তিনি রাজনীতি থেকে অবসরে যাননি এবং নিয়মিতভাবে দলের বিভিন্ন বিষয়ে খোঁজ রাখছেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে কারাবাসে যাওয়ার আগে সর্বশেষ তিনি জিয়িউররহমানের মাজার জিয়ারত করছিলেন। সেই হিসেবে প্রায় ৮ বছর পর পুনরায় সেখানে যান তিনি।
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
স্টাফ রিপোর্টার: রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে সরকার ও জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের রাজনীতি এখন সংঘাতের নয়, বরং উন্নয়ন, পুনর্গ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সরকারকে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের মতামত ও অধিকারকে গুরুত্ব দিয়ে সুশাসন ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ‘৫৬ ...
সব মন্তব্য
No Comments