“জাতীয় সম্পদ রক্ষা ও মানব মুক্তির সংগ্রাম এগিয়ে নিতে হবে”
স্টাফ রিপোর্টার: তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রয়াত প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ'র নাগরিক স্মরণ সভায় নেতৃবৃন্দ জাতির পক্ষ থেকে প্রকৌশলী শহীদুল্লাহ'র প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, এদেশের স্থাপত্য শিল্প, জাতীয় সম্পদ রক্ষা এবং মানব মুক্তির আন্দোলনে তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে। তাঁর জীবনাচার সবার জন্য শিক্ষনীয়।
নেতৃবৃন্দ বলেন, দেশের সম্পদ বেহাত হয়ে গেছে, সুন্দরবন ধ্বংসকারী রামপাল প্রকল্প বহাল আছে। বিদ্যুৎ খাতকে লুটপাটের ক্ষেত্র করা হয়েছে। সমুদ্রের সম্পদ যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে না। এর বিরুদ্ধে লড়াই গড়ে তুলতে হবে। জাতীয় সম্পদ রক্ষায় নবতর পর্যায়ে আন্দোলন গড়ে তুলে ও মানব মুক্তির সংগ্রাম আগ্রসর করেই শহিদুল্লাহ ভাই এর প্রতি শ্রদ্ধা জানাতে হবে।
আজ ৩ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার বিকেল ৪ টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অধ্যাপক এম এম আকাশ এর সভাপতিত্বে জাতীয় কমিটি আয়োজিত স্মরণ সভায় বক্তব্য রাখেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক এম শামসুল আলম, অধ্যাপক আকমল হোসেন, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, জাতীয় গণফ্রন্টের টিপু বিশ্বাস, কমিউনিস্ট লীগের ইকবাল কবির জাহিদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, বাসদ (মার্ক্সবাদী)'র মাসুদ রানা, সাম্যবাদী আন্দোলনের শুভ্রাংশু চক্রবর্তী, নয়া গণমঞ্চের জাফর হোসেন, বাসদ (মাহবুব) এর মহিন উদ্দিন চৌধুরী লিটন, জাতীয় মুক্তি কাউন্সিলের ফয়জুল হাকিম, জাতীয় গণমঞ্চের মাসুদ খান, শেখ মুহাম্মদ শহীদুল্লাহ'র পরিবারের পক্ষে তাঁর সন্তান এস এম সাহিক মাহমুদ রনি, আসাদুজ্জামান বেলাল ও খোরশেদ আলম প্রমুখ।
স্মরণ সভা পরিচালনা করেন, খান আসাদুজ্জামান মাসুম ও আলমগীর কবির।
সভার আগে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রয়াত শেখ মুহাম্মদ শহীদুল্লাহ'র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এছাড়া তাঁর উপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন ও সংগীত পরিবেশন করা হয়।
সভার শুরুতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালনের মধ্য দিয়ে প্রয়াত প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ'র প্রতি শ্রদ্ধা জানানো হয়।
ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় দেশের বেশিরভাগ বিভাগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে খুলনা, যশোর, স ...
ডেস্ক রিপোর্ট: দেশের ৩৪টি গণমাধ্যমের সম্পাদক যৌথ বিবৃতিতে ‘স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম’ গঠনের আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, জনগণের জানার অধিকারের প্রতি দায়বদ্ধ সম্পাদকীয় প্রতিষ্ঠানই পারে স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ২২ মে বিক্রি করা হবে আগাম ...
স্টাফ রিপোর্টার: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) পদে নিয়োগ পেয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুফতি মুহাম্মদ মুহিববুল্লা হিল বাকী। বাংলাদেশ ...
সব মন্তব্য
No Comments