কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। বরিশাল সেরানিয়াবাত ডিগ্রি কলেজের শিক্ষার্থী আবদুল্লাহ হৃদয়কে নির্যাতন করে হত্যা করা হয়েছে এমন দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় থানার সামনে বিক্ষোভ করেছে তার স্বজন ও সহপাঠীরা। শুক্রবার বেলা ১১ টায় এ বিক্ষোভ করেন তারা। পরে হত্যার সুষ্ঠ তদন্ত ও অপরাধীদের দ্রæত সময়ের মধ্যে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির দাবিতে কলাপাড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। এতে স্বজন, বন্ধু-বান্ধব ও শত শত এলাকাবাসী অংশগ্রহন করেন। প্রায় ঘন্টাব্যাপী কর্মসূচিতে বক্তব্য রাখেন হৃদয়ের ছোট ভাই আবদুল্লাহ রাব্বি, আমরা কলাপাড়াবাসী সেচ্ছাসেবী সংগঠনের সাবেক সভাপতি নজরুল ইসলাম, সালাউদ্দিন, তুষারসহ আরও অনেকে।
বক্তারা আগামী ৭২ ঘন্টার মধ্যে হৃদয় হত্যায় জড়িত সকলকে গ্রেফতার ও হত্যার কারন অনুসন্ধানে প্রশাসনের কাছে দাবি করেন।
হৃদয়ের ভাই আবদুল্লাহ রাব্বি অভিযোগ করেন, গত বুধবার রাতে বরিশালে বাসায় অসুস্থ হলে তাকে তার স্ত্রী এলাকার লোকজনের সহায়তায় বরিশাল মেডিকেলে ভর্তি করে। কিন্তু হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করলে হৃদয়ের স্ত্রী মেহেরুন বেনু ও তার মা মৃতদেহ ফেলে চলে যায়।
উল্লেখ্য মৃত আবদুল্লাহ হৃদয় কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের বাসিন্দা আবুল কালাম মহুরীর ছেলে হৃদয় প্রায় তিন বছর ধরে ভালোবেসে বিয়ে করে একই এলাকার জাহাঙ্গীর হোসেনর মেয়ে মেহেরুন বেনুকে। বিয়ের পর লেখাপড়ার সুবাদে তার স্ত্রীকে নিয়ে বরিশালে ভাড়া বাসায় থেকে সে পড়াশোনা করছে।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments