উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরের শোলক ইউনিয়েনের ধামুড়া গ্রামে ঈদ উপলক্ষে নানা বাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে আলোমনি নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বেলা সাড়ে ১১ টার বাড়ীর পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। আলোমনি ফেনি জেলার সদর উপজেলার আবুল হাসেমের সেজো মেয়ে। স্থানীয় সূত্রে জানাযায়ম একবছর থেকে নানী বাড়ী ধামুরা বন্দরে বসবাস করে। ২রা রমজান দাদা বাড়ীতে চলে যায়। গত শনিবার রাতে বাবা আবুল হাসেম ও মা হাফিজা আক্তারের সাথে দাদী বাড়ী ফেনি থেকে বেড়াতে আসে আলোমনি(০৩) । নিহত শিশু নানী জহুরা বেগমের সাথে কথা বলে জানাযায়, রবিবার সকাল থেকে আলোমনি বাড়ীর উঠানে খেলা করছিল। আলোমনির নানা একটি জুস কিনে দিয়ে ধান কাটতে জমিতে যায়। দুপুরের দিকে ওর নানা বাড়ীতে এসে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায় বাড়ীর পুকুর থেকে বেলা সাড়ে ১১ টার দিকে অচেতন অবিস্থায় আলোমনিকে উদ্ধার করা হয়। উদ্ধার করে পাশ^বর্র্তী ধামুড়া ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলোমনিকে মৃত্যু ঘোষনা করে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনা শুনে পুলিশ পাঠিয়েছি । শিশুটির অভিভাবকের অনুরোধে লাশ সুরতাহাল না করে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১ টায় রাজধানীর শ্যামলীত ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত পাঁচটি চিঠিতে সম্ভাব্য টিকা-সংকটের কথা বলে সতর্ক করেছিল ইউনিসেফ। একইসঙ্গে ১০টি বৈঠকেও সরকারের কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে দেশের উ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন সংক্রান্ত এ পর্যন্ত সম্পন্ন হওয়া সকল আলোচনা, সুপারিশ ও ডকুমেন্ট ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচ ...
সব মন্তব্য
No Comments