মোংলা থেকে মো. নূর আলমঃ জলবায়ু পরিবর্তনের অভিঘাতে নারীরা সবচেয়ে বেশি সমস্যায় ভোগে। অতিরিক্ত লবণাক্ততার কারনে উপকূলের নারীরা সুস্থ সন্তান জন্ম দিতে পারছেনা। জলবায়ু পরিবর্তনের ফলে সুন্দরবনের ক্ষতি হচ্ছে। সুন্দরবনে গাছের রূপের পরিবর্তন হচ্ছে। জেলা পরিষদের পুকুর শুধুমাত্র রাজস্ব আদায়ের লক্ষেযে বরাদ্দ দেয়া যাবেনা। পানির অপচয় বন্ধ করতে হবে। নিরাপদ পানির সংকট সমাধানে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ৭ জুলাই বৃহস্পতিবার সকালে ব্রাক জলবায়ু পরিবর্তন কর্মসুচির আয়োজনে মোংলা উপজেলা অফিসার্স ক্লাবে ”বৃষ্টির পানি আহরণ করে সূপেয় পানি সরবরাহ এবং জলবায়ু সক্ষমতা অর্জন” প্রকল্প’র অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি একথা বলেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত প্রকল্প অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন ব্রাক’র জলবায়ু পরিবর্তন কর্মসুচির পরিচালক ড. মো. লিয়াকত আলী। সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ডেনমার্কের রাস্টদূত উইনি পিটারসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার ও থানা অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম। এছাড়া প্রকল্প অবহিতকরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বাপা নেতা মো. নূর আলম শেখ, মংলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ’র অধ্যক্ষ মো. সেলিম, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোলøা মো. তারিকুল ইসলাম প্রমূখ। প্রকল্প অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন সহকারি পুলিস সুপার মো. আসিফ ইকবাল, শিক্ষাবিদ সুনীল কুমার বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার হাই, অধ্যক্ষ আবু সাইদ খান, মোংলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুবের চন্দ্র মন্ডল প্রমূখ। উল্লেখ্য ব্রাক মোংলা উপজেলায় তিন বছর মেয়াদে নিরাপদ খাবার পানি সরবরাহ করবে। এই প্রকল্পের ফলে ৭০ হাজার মানুষ উপকৃত হবে।
স্টাফ রিপোর্টার:বিচার বিভাগকে সক্রিয় করে শিশু নির্যাতনসহ সকল অপকর্মের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব বলে মনে করে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। সংগঠনটির পক্ষ থেকে দ্রুত সময় ...
ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় দেশের বেশিরভাগ বিভাগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে খুলনা, যশোর, স ...
ডেস্ক রিপোর্ট: দেশের ৩৪টি গণমাধ্যমের সম্পাদক যৌথ বিবৃতিতে ‘স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম’ গঠনের আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, জনগণের জানার অধিকারের প্রতি দায়বদ্ধ সম্পাদকীয় প্রতিষ্ঠানই পারে স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ২২ মে বিক্রি করা হবে আগাম ...
সব মন্তব্য
No Comments