ডেস্ক রিপোর্ট: জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল, ২০২২ এবং গ্যাস, তেল ও খনিজ সম্পদ কর্পোরেশন বিল, ২০২২ অজ জাতীয় সংসদে পাস করা হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ, ক, ম মোজাম্মেল হক বিলটি পাসের প্রস্তাব করেন।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০০২ রহিত করে, সংযোজন বিয়োজন তথা আরো যুগোপযোগী করে নতুন আইন প্রণয়নের বিধান করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল, ২০২২ আনা হয়েছে।
এ বিলে কাউন্সিল গঠন, কাউন্সিলর ক্ষমতা, কার্যক্রম, দায়িত্বসহ প্রয়োজনীয় সব বিধানের প্রস্তাব করা হয়েছে।
বিলে মুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধা বলার বিধান করা হয়। এছাড়া মুক্তিযোদ্ধার সংজ্ঞা, সঠিক তালিকা প্রণয়ন, রাজাকারসহ স্বাধীনতা বিরোধী বিভিন্ন বাহিনীর তালিকা প্রণয়নেরও বিধান করা হয়েছে।
জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, ফখরুল ইমাম, মুজিবুল হক, মশিউর রহমান রাঙা, পীর ফজলুর রহমান, শামীম হায়দার পাটোয়ারী, রওশন আরা মান্নান এবং বিএনপির হারুনুর রশীদ বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়।
ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় দেশের বেশিরভাগ বিভাগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে খুলনা, যশোর, স ...
ডেস্ক রিপোর্ট: দেশের ৩৪টি গণমাধ্যমের সম্পাদক যৌথ বিবৃতিতে ‘স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম’ গঠনের আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, জনগণের জানার অধিকারের প্রতি দায়বদ্ধ সম্পাদকীয় প্রতিষ্ঠানই পারে স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ২২ মে বিক্রি করা হবে আগাম ...
স্টাফ রিপোর্টার: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) পদে নিয়োগ পেয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুফতি মুহাম্মদ মুহিববুল্লা হিল বাকী। বাংলাদেশ ...
সব মন্তব্য
No Comments