জাবি প্রতিনিধি : সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা চলমান হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (০৯ নভেম্বর) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেইট) থেকে মিছিল শুরু করেন তারা। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে জয়বাংলা গেইট (প্রান্তিক গেইট) হয়ে চৌরঙ্গী এলাকায় গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটন বলেন, ‘বিএনপি-জামায়াতের সকল অপচেষ্টা রুখে দিতে ছাত্রলীগ রাজপথে সদা জাগ্রত আছে। বিএনপি অবরোধের নামে যে সহিংসতা চালিয়েছে, তার কারণে দেশের মানুষ তাদের সাথে নেই। তারা অবরোধের নামে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নস্যাৎ করার চেষ্টা করলে রাজপথে মোকাবেলা করা হবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আগামীতেও দেশের ভাগ্য পরিবর্তনে নেতৃত্ব দিবেন। হরতাল-অবরোধের নামে নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র না করে, নির্বাচনে এসে আপনাদের জনপ্রিয়তা প্রমাণ করুন।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ‘দেশের জনগণ বিএনপি-জামায়াতের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই নির্বাচনকে প্রতিহত করে তারা ভিন্ন পন্থায় ক্ষমতায় যেতে চায়। তবে তাদের হুশিয়ারি দিয়ে বলতে চাই, আপনাদের কোন এজেন্ডা বাস্তবায়ন হবে না। দেশের সাধারণ মানুষ শেখ হাসিনার পাশে আছে। ফলে বর্তমান সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের জনগণ আবারো নৌকায় ভোট দিয়ে উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে।’
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments