ডেস্ক রিপোর্ট: রাজধানীর পল্লবীর বিহারী ক্যাম্প এলাকায় একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহগুলো উদ্ধার করা হয়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— মাসুম (৩০), তাঁর স্ত্রী সুমী (২৫) এবং তাদের দুই সন্তান মিনহাজ (৪) ও আসহাব (২)।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পল্লবী থানা পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট উপস্থিত হয়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ওসি এ কে এম আলমগীর জাহান বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবেশীদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, পরিবারটি আর্থিক সংকটে ভুগছিল। তবে এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ— তা ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments