ডেস্ক রিপোর্ট: আগামী নভেম্বর ২০২৪-এ অবশেষে মুক্তি পেতে যাচ্ছে সেন্সর বোর্ডে এতদিন আটকে থাকা চলচ্চিত্র রং ঢং। আহসান সারোয়ার নির্মিত চলচ্চিত্রটি নির্মাণের প্রায় তিন বছর পর আপিল বিভাগের রায়ে শেষ পর্যন্ত গত বছর সেন্সর পায়। উল্লেখ্য যে, চলচ্চিত্রটির দুটি গান “বয়স ১৬ তে প্রেম” ও “অদ্ভুত প্রেম আমার” সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পায় যা এর মধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।
চলচ্চিত্রটি সম্পর্কে নির্মাতা বলেন, ‘একটি দুটি নয়, একাধিক বাধা পেরিয়ে অবশেষে সিনেমাটি দর্শকদের সামনে আনতে পারছি। আসলে, একটা সিনেমা মুক্তি পাওয়া না পর্যন্ত একজন পরিচালকের মানসিক অবস্থা বোঝানটা একটু কঠিন ব্যাপার।’ গান দুটির কারণে মুক্তির আগেই বেশ আলোচনায় ছিল সিনেমাটি, সেন্সর বোর্ডে আটকানোয় পরিচালক এ নিয়ে চিন্তিত ছিলেন বলে জানান। নভেম্বরে মুক্তির তারিখটি শীঘ্রই জানাবেন বলেও জানিয়েছেন তিনি।
এ সিনেমায় অভিনয়ে ছিলেন তারিক আনাম খান, আরমান পারভেজ মুরাদ, লুৎফুর রহমান জর্জ, সেরা যামান, ফারুক আহমেদ, স্বাধীন খসরু, ডাঃ এজাজুল ইসলাম, শবনম পারভিন, প্রাণ রায়, জামিল হোসেন, সোমা ফেরদৌস, সাদাফ, রকিব হোসেন ইভান, মাখনূন, সোহেল মন্ডল, আমিন আজাদ, শামীম হোসেন, অর্ণব খান প্রমুখ। চলচ্চিত্রটিতে সঙ্গীত পরিচালনায় ছিলেন ফুয়াদ নাসের বাবু, শামিম আলম বুলেট, পান্থ কানাই, রোমান্স, তাসনুভ। মুক্তিপ্রাপ্ত গান দুটো ইউটিউবে পাওয়া যাচ্ছে।
গানের লিঙ্ক:
বয়স ১৬তে প্রেম : https://www.youtube.com/watch?v=0aedkunV4nA
অদ্ভুত প্রেম আমার: https://www.youtube.com/watch?v=EXzra-np018
ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকাল ...
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
সব মন্তব্য
No Comments