স্টাফ রিপোটার: বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় পিপলস থিয়েটার এসোসিয়েশনের ব্যবস্থাপনায় বিশ্ব শিশু-কিশোর ও যুব নাট্য দিবস-২০২৩ উদযাপনে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বিকাল ৪টায় একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার হলে শিশু-কিশোর ও যুব নাট্য চার্চার সংকট ও সম্ভাবনা শিরোনামে শিশুদের অংশগ্রহণে সেমিনারে অনুষ্ঠিত হয়। বিকাল ৫.৩০ টায় একাডেমি প্রাঙ্গণে শিশু কিশোর ও যুবদের অংশগ্রহণে বের হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। পিপলস থিয়েটার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকীর অংশগ্রহণ ও নেতৃত্রে শতাধিক শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় জাতীয় নাট্যশালা মিলনায়তনের সামনে থাকে। শোভাযাত্রা একাডেমি প্রদক্ষিণ করে মিলনায়তনের সামনে এসে শেষ হয়। সন্ধ্যা ৬.০০ মি. জাতীয় নাট্যশালা মিলনায়তনে শিশু কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আলোচনা অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন একাডেমির সম্মানিত মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী।
আলোচনা অনুষ্ঠান শেষে পরিবেশিত হয় সাংস্কৃতিক পরিবেশনা। বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং পিপল্স থিয়েটার এর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে পিপল্স থিয়েটার এসোসিয়েশনের বন্ধু মহল, কল্পরেখা, স্বদেশ নাট্যঙ্গন, বাংলা নাট্যম এর পরিবেশনার পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যদল, অ্যাক্রোবেটিক দল এবং প্রতিশ্রুতিশীল দল পরিবেশন করে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। সমবেত সংগীত পরিবেশিত হবে ‘আমরা সবাই মঞ্চকুড়ি’, ‘এ মাটি নয় জঙ্গীবাদের’। একাডেমির নৃত্য দলের পরিবেশনায় ‘বীর পুরুষ’ শিরোনামে নৃত্যালেখ্য। কল্পরেখার সমবেত আবৃত্তি ‘বৃন্দ আবৃত্তি’; বন্ধু মহল গাজীপুরের সমবেত নৃত্য; রাজবাড়ীর স্বদেশ নাট্যাঙ্গন পরিবেশন করে নৌকাবাইসের গান; নরসিংদীর বাংলা নাট্যম পরিবেশন করে কোরিওগ্রাফী নৃত্য। সমবেত নৃত্য ‘আজ যত যুদ্ধবাজ’পরিবেশন করবেন একাডেমির প্রতিশ্রুতিশীল শিল্পীবৃন্দ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দলের পরিবেশনায় ক্যাপ ডান্স, দিয়াবো, হাড়ি লাঠি, রিং ডান্স এবং সউদিয়াও পরিবেশিত হয়। সবশেষে পরিবেশিত হয় সমবেত নৃত্য চলো বাংলাদেশ।
ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকাল ...
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
সব মন্তব্য
No Comments