ডেস্ক রিপোর্ট: কানাডার এমএনসি এন্টারটেইনমেন্ট আনন্দের সাথে জানাচ্ছে যে, তাদের বহু প্রতীক্ষিত "কানাডায় ওয়ারফেজ লাইভ" কনসার্ট ট্যুর শুরু হচ্ছে। এই আয়োজনে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ মাসব্যাপী কনসার্ট করবে। ট্যুরটি ৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর ২০২৫ পর্যন্ত চলবে। ওয়ারফেজ কানাডার ১০টি বড় শহরে তাদের দারুণ সব গান নিয়ে হাজির হবে, যা সেখানকার বিভিন্ন শ্রেণী-পেশার দর্শকদের আনন্দ দেবে।
এমএনসি’র পক্ষ থেকে জানানো হয়েছে, https://www.facebook.com/MaplewoodNeighbourCareEntertainment – এই লিংকে ঢুকে আয়োজনের বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
এমএনসি এন্টারটেইনমেন্ট, এ বছর “প্রথম বাংলাদেশ ইয়ুথ ফেস্টিভ্যাল” আয়োজন করতে যাচ্ছে। এর অংশ হিসাবে ২৬ সেপ্টেম্বর ২০২৫, “ওয়ারফেজ লাইভ ইন টরেন্টো” অনুষ্ঠিত হবে, যা এ যাবত কালের সর্ববৃহৎ বাংলা কনসার্ট।
এমএনসি'র দুই কর্ণধার মোস্তাফিজুর রহমান ও আনিসুর রহমান জানান, “কানাডায় বসবাসরত পরবর্তী প্রজন্মের কাছে বাংলা গানকে জনপ্রিয় করতে এবং বাংলাদেশী মিউজিশিয়ানদের জন্য বিশ্বমঞ্চ উন্মুক্তকরণে তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।“
এই বিশেষ সাংস্কৃতিক আয়োজনটি ভক্তদের জন্য বাংলাদেশের এত বড় একটি রক ব্যান্ডকে সরাসরি কানাডার মঞ্চে দেখার এক দারুণ সুযোগ। আশা করা হচ্ছে, এই ট্যুর কানাডায় বসবাসরত বাংলাদেশী এবং যারা রক গান ভালোবাসেন, তাদের কাছে অনেক জনপ্রিয় হবে।
ওয়ারফেজের প্রতিষ্ঠাতা সদস্য, ড্রামার ও দলনেতা শেখ মনিরুল আলম টিপু বলেন, ওয়ারফেজ ৪০ বছরের পথ অতিক্রম করেছে, ভাবলেই অন্যরকম এক ভালোলাগায় মনটা ভরে যায়। জনপ্রিয়তা ধরে রেখে এতটা পথ পাড়ি দেওয়া মোটেও সহজ ছিল না। কেননা ব্যান্ড সংগীত প্রতিষ্ঠার জন্য শুরুতে আমাদের রীতিমতো সংগ্রাম করতে হয়েছে। অনবদ্য সুর ও আয়োজনে দেশীয় ব্যান্ডগুলো ধীরে ধীরে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে। “ওয়ারফেজ হচ্ছে হাতেগোনা সেই কয়েকটি ব্যান্ডের একটি, যারা চার দশকের দীর্ঘ পথচলা অব্যাহত রাখতে পেরেছে। আমরা কৃতজ্ঞ আমাদের সকল ভক্ত-শ্রোতা এবং ব্যান্ডের পুরানো ও বর্তমান সদস্য ও তাদের পরিবারের কাছে, যাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের এতটা পথ পাড়ি দেওয়ার প্রেরণা জুগিয়েছে।”
এমএনসি এন্টারটেইনমেন্টের পক্ষে কুল এক্সপোজার বাংলাদেশে স্পন্সরশিপ এবং প্রচারণার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান। কুল এক্সপোজারের প্রধান নির্বাহী এরশাদুল হক টিংকু বলেন, "আমরা এমএনসি’র সাথে কাজ করার সুযোগ পেয়ে খুবই আনন্দিত। আমরা বিশ্বাস করি, যারা এই আয়োজনে স্পন্সর বা পার্টনার হিসেবে যুক্ত হবেন, তারা অনেক মানুষের কাছে পৌঁছানোর এবং তাদের ব্যবসা প্রসারণের এক অসাধারণ সুযোগ পাবেন।"
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
সব মন্তব্য
No Comments