রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় একটি নিষিদ্ধ পলিথিন কারাখানাকে জরিমানা করে সিলগালা করেছে পরিবেশ অধিদপ্তর। ৩০ জানুয়ারি রোববার পৌর শহরের সিনেমা হল রোড এলাকায় বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
এ প্রসঙ্গে অভিযানের নেতৃত্বদানকারী বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযান চালানো হয়। এ সময় তিন হাজার ১৭৫ কেজি কাঁচামাল ও ৩২৪ কেজি পলিথিনের রোল জব্দ করা হয়। কারখানার ম্যানেজার মোঃ পনিরের নিকট থেকে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পরে কারখানাটি সিলগালা করে দেয়া হয়। অভিযান টের পেয়ে মালিক নূূর মোহাম্মদ পালিয়ে যায়।
তিনি আরও বলেন, কারখানাটি সিলগালা করে এর ভেতরে থাকা মেশিনারীজ পৌর শহরের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর গৌতম সমদ্দারের জিম্মায় রাখা হয়েছে। বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে নিষিদ্ধ পলিথিন উৎপানকারী কারাখানাটির বিদ্যুৎ সংযোগ।
স্টাফ রিপোর্টার : সাংবাদিক, মালিক ও সংবাদপত্র কর্মচারীসহ সকল পক্ষের স্বার্থ রক্ষায় আগামী জুলাই-আগস্ট মাসের মধ্যে একটি যুগোপযোগী গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত ...
স্টাফ রিপোর্টার : একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র গড়তে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকালে তেজগাঁওয়ের ভূমি ভ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি ফ্লাইটে ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সময়ে হজ পালন করতে গিয়ে ১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সব ছাপা সংবাদপত্র টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ছুটি ঘোষণা করেছে।সোমবার ১৮ মে নোয়াবের সভাপতি মতিউর ...
সব মন্তব্য
No Comments