জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এর বেগম সুফিয়া কামাল হল ডিবেট ক্লাব 'ডিবেটার'স এসোসিয়েশন অফ সুফিয়া কামাল হল, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি (ডিএএসকে-জেইউ)' ২০২২ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী মেহেনাজ বিনতে আমিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ৪৭ ব্যাচের বাংলা বিভাগের শিক্ষার্থী আইরিশ পারভীন।
শুক্রবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ক্লাবটির ফেইসবুক পেইজ থেকে সরাসরি লাইভ অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটি ঘোষণা করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা এবং অনুষ্ঠানের প্রধান অতিথি, ড. মো. মোতাহের হোসেন, হল প্রোভোস্ট, বেগম সুফিয়া কামাল হল।
কমিটিতে আরো যারা দায়িত্ব প্রাপ্ত হয়েছেন- সহ-সভাপতি (বিতর্ক), তনুশ্রী দেবী আশা; সহ-সভাপতি (প্রশাসন),সুমাইয়া বিনতে হোসাইন সিমি; যুগ্ম সাধারণ সম্পাদক (বিতর্ক), তাহিরা মেহজাবীন,যুগ্ম সাধারণ সম্পাদক (যোগাযোগ) ইশরাত জাহান; সাংগঠনিক সম্পাদক, সুমা আক্তার; কোষাধ্যক্ষ, উশরিয়া আওয়াল উশরি; তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সুমাইয়া হিয়া; প্রেস ও মিডিয়া বিষয়ক সম্পাদক, তাবাসসুম রিচিকা; শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক, সুমাইয়া জামান প্রীতি; অনুষ্ঠান বিষয়ক সম্পাদক, ইল্লিন বিনতে আলমগীর; এবং দপ্তর সম্পাদক, জান্নাতুল নাইম শাহরীন।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হয়েছেন আইরিন আক্তার, ফারজানা বিত্ত,অর্পিতা বসাক পুজা,নাওয়ার প্রিয়ম। কমিটিতে ছাত্র উপদেষ্টার দায়িত্ব পালন করবেন সাবিহা সুলতানা ও নিভৃতি কবির এবং সম্মানিত কার্যনির্বাহী পদে দায়িত্ব পালন করবেন ফাহমিনা সরকার বর্ষা এবং তাসফিয়া আফরিন ফারিয়া।
কার্যনির্বাহী কমিটি ২০২১ এর বর্ষসেরা সংগঠকের খেতাবে- ফাহমিনা সরকার বর্ষা এবং বর্ষসেরা বিতার্কিক এর খেতাবে- তাসফিয়া আফরিন ফারিয়ার নাম ঘোষনা করা হয়।
এ অনুষ্ঠানের আহবায়ক ছিলেন তনুশ্রী দেবী আশা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক (বিতর্ক) এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইশরাত জাহান সাবেক প্রেস ও মিডিয়া বিষয়ক সম্পাদক।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম সুফিয়া কামাল হল এর প্রভোষ্ট ড. মো. মোতাহার হোসেন।এছাড়াও উপস্থিত ছিলেন হলটির ওয়ার্ডেন ড.মো.মাহবুবুর রহমান এবং কেন্দ্রীয় ও সহযোগী সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন এর সভাপতি ফারহান আনজুম করিম।
কেন্দ্রীয় ও সহযোগী বিতর্ক সংগঠন এর সভাপতি ফারহান আনজুম করিম জুডোর সার্বিক সহযোগিতায় ক্লাবটিকে এগিয়ে যেতে সাহায্য করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ক্লাবটির উপদেষ্টা, সম্মানিত ওয়ার্ডেন, ড. মো. মাহবুবুর রহমান স্যার নৈতিকতা ও মুক্ত বুদ্ধির চর্চায় ক্লাবটির সাফল্য নিয়ে তার আশা ব্যক্ত করেন।
ক্লাবটির প্রধান উপদেষ্টা, সম্মানিত প্রোভোস্ট, ড. মো. মোতাহার হোসেন স্যার তার বক্তব্যে ক্লাবটির উন্নয়নে প্রশাসনিক সব ধরনের সাহায্য প্রদানের আশ্বাস দিয়েছেন।
ক্লাবটির সাবেক সভাপতি ফাহমিনা সরকার বর্ষা গত ১ বছরে ডিএএসকের অগ্রগতি বর্ণনা করেন। তিনি ক্লাবটির নতুন কমিটি নিয়ে খুব ই আশাবাদী এবং নবীনদের শুভ কামনা ও ডিএএসকে-জেইউর সুনাম বৃদ্ধি করার প্রত্যাশা নিয়ে অনুষ্ঠানের ইতি ঘোষণা করেন।
স্টাফ রিপোর্টার : সাংবাদিক, মালিক ও সংবাদপত্র কর্মচারীসহ সকল পক্ষের স্বার্থ রক্ষায় আগামী জুলাই-আগস্ট মাসের মধ্যে একটি যুগোপযোগী গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত ...
স্টাফ রিপোর্টার : একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র গড়তে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকালে তেজগাঁওয়ের ভূমি ভ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি ফ্লাইটে ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সময়ে হজ পালন করতে গিয়ে ১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সব ছাপা সংবাদপত্র টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ছুটি ঘোষণা করেছে।সোমবার ১৮ মে নোয়াবের সভাপতি মতিউর ...
সব মন্তব্য
No Comments