অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের কোতোয়ালি থানাধীন কানাইপুর আখ সেন্টার এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একটি পুকুর থেকে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় ও বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টা থেকে বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত লেফটেন্যান্ট কর্নেল মিনহাজের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।
অভিযান চলাকালে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় পুকুরের পানি সেচে তল্লাশি চালানো হয়। দীর্ঘ সময় অনুসন্ধানের পর পুকুরের পানির নিচে লুকিয়ে রাখা বিপজ্জনক বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে চারটি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি, দুটি কাটা পাইপগান ও দুই রাউন্ড গুলি, পাঁচটি চাইনিজ কুড়াল, ৬৫টি ছোট-বড় ছেনদা, আটটি বল্লম, ছয়টি ছোট-বড় চাকু, ১০১টি বর্ষার মাথা, একটি টেটা এবং পাঁচটি খালি কাঁচের মদের বোতল। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যৌথ বাহিনীর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকাটি তুলনামূলক শান্ত থাকলেও পুকুরের ভেতরে এভাবে বিপুল পরিমাণ অস্ত্র মজুত থাকার বিষয়টি তাঁদের জন্য বিস্ময়কর। অনেকেই মনে করছেন, এসব অস্ত্র যদি কোনো অপরাধী চক্রের হাতে ব্যবহৃত হতো, তাহলে এলাকায় বড় ধরনের সহিংস ঘটনা ঘটতে পারত। যৌথ বাহিনীর সময়োপযোগী অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং এমন অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতেই অভিযানটি পরিচালিত হয়েছে এবং উদ্ধারকৃত অস্ত্রগুলোর উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
সচেতন মহলের মতে, একদিকে এই উদ্ধার অভিযান অপরাধী চক্রের গোপন তৎপরতা নিয়ে নতুন করে আশঙ্কার জন্ম দিলেও অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সাধারণ মানুষের মনে আশার আলো জ্বালিয়েছে।নিয়মিত নজরদারি ও কঠোর অভিযানের মাধ্যমে এ ধরনের অবৈধ অস্ত্রের মজুত বন্ধ করা সম্ভব হলে ফরিদপুরসহ আশপাশের এলাকায় স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments