স্টাফ রিপোর্টার: মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মঈনুল ইসলাম তূর্য হত্যা চেষ্টা মামলায় ঢাকা-১৪ আসনের সাবেক এমপি ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের অন্যতম সহযোগী ও অস্ত্রধারী সন্ত্রাসী রকিবুল ইসলাম ওরফে রকি (৩০) কে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত রকি মিরপুর ১৪ নং ওয়াডের যুবলীগের অন্যতম সদস্য।
সোমবার (১৮ নভেম্বর ২০২৪ খ্রি.) রাত ০৩:৪৫ ঘটিকায় মিরপুরের বড়বাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মিরপুর মডেল থানা সূত্র জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে মিরপুর থানার সামনের সড়কে আরো অনেক ছাত্র-জনতার সাথে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ গ্রহণ করেছিল মঈনুল ইসলাম তূর্য। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণসহ এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে গুলি তূর্য বাম হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। আহত তূর্যকে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবং পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মঈনুল ইসলাম তূর্য বাদী হয়ে গত ১২ নভেম্বর ২৪ মিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন।
থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তূর্য হত্যা চেষ্টা মামলায় এজাহারনামীয় আসামি রকিবুল ইসলাম ওরফে রকিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রকি বিজ্ঞ আদালতের মাধ্যমে দুই দিনের পুলিশ রিমান্ডে মিরপুর মডেল থানা পুলিশ হেফাজতে রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
স্টাফ রিপোর্টার:বিচার বিভাগকে সক্রিয় করে শিশু নির্যাতনসহ সকল অপকর্মের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব বলে মনে করে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। সংগঠনটির পক্ষ থেকে দ্রুত সময় ...
ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় দেশের বেশিরভাগ বিভাগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে খুলনা, যশোর, স ...
ডেস্ক রিপোর্ট: দেশের ৩৪টি গণমাধ্যমের সম্পাদক যৌথ বিবৃতিতে ‘স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম’ গঠনের আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, জনগণের জানার অধিকারের প্রতি দায়বদ্ধ সম্পাদকীয় প্রতিষ্ঠানই পারে স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ২২ মে বিক্রি করা হবে আগাম ...
সব মন্তব্য
No Comments