স্টাফ রিপোটার: আজ ২৬ মার্চ ২০২৪ মঙ্গলবার সকালে সাভার জাতীয় স্মৃতি সৌধে মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের শহীদ, নির্যাতিত মা-বোন সহ সকলের প্রতি জাসদ শ্রদ্ধা নিবেদন করে। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতারের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন কর্মসুচিতে উপস্থিত ছিলেন জাসদ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোট—বাংলাদেশ সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাসদের জনসংযোগ সম্পাদক ও জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, জাসদের আইন বিষয়ক সম্পাদক এড. মোহাম্মদ সেলিম, ঢাকা জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক উত্তম দাস, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন, কার্যকারী সভাপতি আমিনুল আজিম বনি, ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবীব শামীম, বাংলাদেশ ছাত্রলীগ(ন—মা) সভাপতি রাশিদুল হক ননী, সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ প্রমুখ।
শ্রদ্ধা নিবেদনের সময় জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, বাঙালী সাংস্কৃতিতে ভরপুর এক অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষনমুক্ত মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য মুক্তিযদ্ধের সময় আমরা নির্ধারন করেছিলাম। গত ৫৩ বছরে বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে। দেশ মধ্যম আয়ের দেশে পরিনত হওয়া পথে থাকলেও আমরা দেখতে পাই বৈষম্য বিলোপের পরিবর্তে সমাজে বৈষম্যেও পাহাড় জমেছে। তিনি বলেন, বিএনপির পৃষ্ঠপোষকতায় জামাত—জঙ্গী—সম্প্রদায়িক অপশক্তি বাংলাদেশকে ধবংস করার চক্রান্তে লিপ্ত রয়েছে। সমাজে বৈষম্যের অবসান এবং সাম্প্রদায়িক অপশক্তিকে চুড়ান্তভাবে পরাজিত করতে না পারলে মুক্তিযুদ্ধের চেতনার পরিপুর্ণ বাস্তবায়িত হবে না। শিরীন আখতার বলেন, মহান স্বাধীনতা দিবসে প্রত্যয় হচ্ছে— জঙ্গীবাদী—সাম্প্রদায়িক অপশক্তি এবং বাঙালীয়ানার বিরুদ্ধে বাদী শক্তিকে চুড়ান্তভাবে পরাজিত করব।
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করার ঘোষণা দিয়েছেন রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ২০ মে বিকেলে নবান্নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ...
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
ডেস্ক রিপোর্ট: দেশে প্রায় প্রতিদিন খুন, ধর্ষণসহ নৃশংস অপরাধের নিত্যনৈমিত্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ বুধবার, ২০ মে ২০২৬ কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বিবৃতিতে এ ...
ডেস্ক রিপোর্ট: জুলাই সনদ ও গণভোট নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে এবং বিএনপি সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গড়তে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি-ঢাকা মহানগ ...
সব মন্তব্য
No Comments