স্টাফ রিপোর্টার: সম্প্রতি টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ-ট্র্যাব আয়োজিত '২৬তম ট্র্যাব অ্যাওয়ার্ড ২০২৫' অনুষ্ঠিত হয়ে গেলো হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পদ্মা মিলনায়তনে। বিগত ২০২৪ সালে মিডিয়ার বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার প্রদান করা হলো। এ বছর এনটিভিতে প্রচারিত 'সংলাপ প্রতিদিন: আমাদের সাংস্কৃতিক সংগ্রাম' টকশোর জন্য 'শ্রেষ্ঠ উপস্থাপক' নির্বাচিত হন অভিনেতা ও গণমাধ্যম কর্মী পাভেল ইসলাম। জুলাই অভ্যুত্থানে সংস্কৃতিকর্মীদের ভূমিকাকে প্রধান উপজীব্য করে আয়োজন করা এই টকশোর জন্য শ্রেষ্ঠ উপস্থাপক নির্বাচিত হলেন পাভেল।
অভিনয়ের বাইরেও তিনি বর্তমানে এনটিভি'র অনুষ্ঠান বিভাগের ব্যবস্থাপক (অনুষ্ঠান ও যোগাযোগ) হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানতে চাইলে পাভেল ইসলাম বলেন, 'যদিও আমি একজন অভিনেতা, তবুও উপস্থাপক হিসেবে এই পুরস্কার প্রাপ্তি অন্যরকম আনন্দের। অনুষ্ঠান উপস্থাপনার সুযোগটি এসেছে এনটিভি'র চেয়ারম্যান মোসাদ্দেক আলীর কারণে। তিনি সাহস ও সহযোগিতা না করলে এটা সম্ভব হতো না।' পাভেল বলেন, পাভেল বলেন, 'মূলত জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা এ টকশোটির পরিকল্পনা করি। জুলাই অভ্যুত্থানে সংস্কৃতিকর্মীদের ভূমিকাকে প্রধান উপজীব্য করে সমসাময়িক বিষয়ভিত্তিক এই টক শো এনটিভিতে প্রতিদিন সন্ধ্যা ৬.১৫ মিনিটে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। তবে আমার পর্বটি শুধু শুক্রবার প্রচার হয়। সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানের অতিথি হয়ে আসেন।
এ বছর অভিনয় জীবনের ৩০ বছর পূর্ণ করেছেন পাভেল ইসলাম। বর্তমান কাজ প্রসঙ্গে তিনি জানান, মঞ্চ ও টেলিভিশনের কাজের বাইরে সামনে সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের 'ভাসানী' এবং তানভীর মোকাম্মেলের 'সোজন বাদিয়ার ঘাট' চলচ্চিত্রে অভিনয়ের কথা চলছে। এছাড়াও সম্প্রতি আলিফ আল সজলের 'অর্ধেক', সজিব চিশতী'র 'অনল' এবং মাহমুদ হাসান রানা'র 'রং নাম্বার' নাটকের শুটিং শেষ করেছেন পাভেল ইসলাম।
গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত 'ট্র্যাব অ্যাওয়ার্ড ২০২৫' এ এবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক বিশিষ্ট কবি ও সাংবাদিক হাসান হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সংস্কৃতি বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। এছাড়াও অনুষ্ঠানে দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী, জনপ্রিয় তারকা শিল্পী, অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকাল ...
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
সব মন্তব্য
No Comments