কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ার নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজের ১৮ ঘন্টা পর গৃহবধু রওশন আরা বেগমের মৃতদেহ উদ্ধার করেছে গ্রামবাসী। মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের দিত্তা গ্রাম সংলগ্ন নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধু ওই ইউনিয়নের পূর্ব চাকামইয়া আবাসনের কাসেম হাওলাদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে রওশনা নদীতে জাল ও বড়শি নিয়ে মাছ শিকারে যায়। সন্ধায় সে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খুঁজতে শুরু করে। কিন্তু সারা রাত তার সন্ধান না পেয়ে সকালে নদীতে দড়ির সাথে লোহা বেঁধে টেনে তার সন্ধান চালায় স্বজনরা। একপর্যায়ে পায়ে জাল পেঁচানো অবস্থায় নদী তীরে একটি গাছের শিকড়ের মধ্য থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
কলাপাড়া থানার পরিদর্শক তদন্ত ইলিয়াস তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের মৃত্যুর কারণ অনুসন্ধানে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে এবং এ ঘটনায় থানায় পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments