স্টাফ রিপোটার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ০২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের দক্ষিণে কাওলা থেকে ফার্মগেট অংশ, ২৮ অক্টোবর ২০২৩ তারিখে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নব নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল এবং ২০২৩ সালের অক্টোবরের মাঝামাঝি সময়ে এমআরটি লাইন-৬ (মেট্রোরেল) এর আগারগাঁও থেকে মতিঝিল অংশের শুভ উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।
মন্ত্রী আজ দুপুরে সেতু বিভাগের সম্মেলন কক্ষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের দক্ষিণে কাওলা থেকে ফার্মগেট অংশের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংকালে উপস্থিত সাংবাদিকদের একথা জানান।
তিনি আরও জানান, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পটি পাবলিক-প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি) ভিত্তিক দেশের বৃহত্তম প্রকল্প। প্রকল্পটি হযরত শাহজালাল বিমান বন্দরের দক্ষিণে কাওলা হতে শুরু হয়ে কুড়িল-বনানী-মহাখালী-তেজগাঁও-মগবাজার-মালিবাগ-খিলগাঁও-কমলাপুর হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত যাবে। প্রকল্পের মোট ব্যয় ৮ হাজার ৯ শত ৪০ কোটি টাকা। প্রকল্পের মূল দৈর্ঘ্য ১৯.৭৩ কিঃমিঃ। র্যাম্পসহ এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য ৪৬.৭৩ কিঃমিঃ। এ পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৬৫ ভাগ। প্রকল্পটি জুন ২০২৪ তারিখে শেষ হবে।
বর্তমানে প্রকল্পের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের দক্ষিণে কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত অংশ যান চলাচলে জন্য প্রস্তুত রয়েছে। এ অংশের মেইন লাইনের দৈর্ঘ্য ১১.৫ কি:মি: এবং র্যাম্পের দৈর্ঘ্য ১১.০ কি:মি:। র্যাম্পসহ মোট দৈর্ঘ্য- ২২.৫ কি:মি:। কাওলা হতে ফার্মগেট অংশে উঠা নামার জন্য মোট ১৫টি র্যাম্প (এয়ারপোর্ট অংশে ২টি, কুড়িল অংশে ৩টি, বনানী অংশে ৪টি, মহাখালী অংশে ৩টি, বিজয়স্বরণী অংশে ২টি এবং ফার্মগেটে ১টি) রয়েছে। এর মধ্যে ১৩ টি র্যাম্প যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে বলে মন্ত্রী জানান।
এছাড়াও মন্ত্রী উল্লেখ করেন যে, এক্সপ্রেসওয়েতে গাড়ীর সর্বোচ্চ গতিসীমা আপাতত ঘণ্টায় ৬০ কি:মি:। হযরত শাহজালাল বিমান বন্দরের দক্ষিণে কাওলা হতে ফার্মগেট পর্যন্ত যেতে সময় লাগবে ১০ মিনিট। এক্সপ্রেসওয়ের উপর দিয়ে থ্রি-হুইলার, বাই সাইকেল, পথচারী চলাচল করতে পারবে না। আপাতত মোটর সাইকেলও চলাচল করতে পারবে না।
প্রকল্পটি ঢাকা শহরের উত্তর-দক্ষিণ করিডরের সড়ক পথের ধারণ ক্ষমতা বৃদ্ধি করবে। এছাড়াও প্রকল্পটি ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হলে ঢাকা ইপিজেড ও উত্তরবঙ্গের সাথে চট্টগ্রাম বন্দরের যোগাযোগ সহজতর হবে। এতে করে ঢাকা শহরের যানজট নিরসনের পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।
ব্রিফিংকালে সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মোঃ ফেরদাউস, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার, কর্ণফুলী নদীর তলদেশে বহুলেন সড়ক টানেল নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ হারুনুর রশীদ চৌধুরীসহ সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরের পল্লবীর কালশী বস্তিতে লাগা ভয়াবহ আগুন প্রায় সোয়া দুই ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৩টি ইউনিট কাজ করেছে।ফায়ার সার্ভ ...
স্টাফ রিপোর্টার: সরকারের ১০০ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় নেওয়া ৬০টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়িত হয়েছে। সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে সরকারের ১০ ...
ডেস্ক রিপোর্ট: জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় ও বন উজাড়, একক ফসলভিত্তিক বাগান সম্প্রসারণ এবং প্রাকৃতিক সম্পদ আহরণের মতো মানবসৃষ্ট কর্মকাণ্ড পার্বত্য চট্টগ্রামের (সিএইচটি) আদিবাসী জনগোষ্ঠীর ওপর ক্রম ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে সোমবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট কাজ করছে।ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া স ...
সব মন্তব্য
No Comments