ডেস্ক রিপোর্ট: মহান মে দিবস উপলক্ষ্য ২০ মে বিকাল ৩টায় নারায়ণগঞ্জে আলী আহম্মদ চুনকা মিলনায়তনে বাংলাদেশ টেক্সটাইলন গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশ ও গণ সংগীত অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এড. মাহবুবুর রহমান ইসমাইল। বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাছান ফেরদৌস জুয়েল. গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভানেত্রী শবনম হাফিজ, শ্রমিক নেতা নাজমুল হাসান নান্নু, মো: আলী, খোরশেদ আলম, আবু সাঈদ, আসাদুর রহমান বাবু প্রমুখ নেতৃবৃন্দ।
শ্রমিক সমাবেশে এড. মাহবুবুর রহমান ইসমাইল বলেন, দ্রব্যমূল্য বাড়ছে অস্বাভাবিকভাবে কিন্তু খেটে খাওয়া শ্রমিকদের বেতন বৃদ্ধি পায়না, এতে করে শ্রমিকতরা অভাব অনটনে শুধু খেটে মরছে। এ যেন নব্য ক্রীতাদাস ব্যবস্থা। ১৮৮৬ সালের মে দিবসে মালিকের চরিত্র আর ২০২২ সালের বাংলাদেশের মালিকদের চরিত্র এক। বহু আন্দোলনের পরে শ্রমিকতের বেতন যতোটুকু বৃদ্ধি পেয়েছে তার চেয়ে বেশী বৃদ্ধি পেয়েছে দ্রব্যমূল। যার কারণে ঘুরে ফিরে আগের চেয়ে অবস্থান এখন আরও খারাপ। পাকিস্তান আমলেও মালিক পক্ষ শ্রমিকদের আবাসনের ব্যবস্থা করে দিতো, এখন মালিক-সরকজার কেহই শ্রমিকদের আবাসনের দায়িত্ব নেয় না। মানুষ হিসেবে শ্রমিকরা থাকবে কোথায়, জাতীয় বাজেটে এর কোন নির্দেশনা থাকে না। এবার আসন্ন জাতীয় বাজেটে ঘোষিত হবে ৭ লাখ কোটি টাকা। এবারের জাতীয় বাজেটে শ্রমিকদের জন্য রেশনিং, আবাসন, শিক্ষা, চিকিৎসাসহ ৭ দফা দাবী নামা সমাবেশে উত্থাপন করা হয়। সমাবেশে গণ সংগীত পরিবেশন করেন নকুল কুমার বিশ্বাস ও তার দল। সমাবেশে সভাপতিত্ব করেন জীবন সাহা।
জাতীয় বাজেটে শ্রমিকদের জন্য রেশনিং ও আবাসনের জন্য বরাদ্দ ঘোষণা করতে হবে
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১ টায় রাজধানীর শ্যামলীত ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত পাঁচটি চিঠিতে সম্ভাব্য টিকা-সংকটের কথা বলে সতর্ক করেছিল ইউনিসেফ। একইসঙ্গে ১০টি বৈঠকেও সরকারের কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে দেশের উ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন সংক্রান্ত এ পর্যন্ত সম্পন্ন হওয়া সকল আলোচনা, সুপারিশ ও ডকুমেন্ট ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচ ...
সব মন্তব্য
No Comments