ডেস্ক রিপোর্ট:জীবন-মৃত্যুর লড়াই থেকে ছাত্রলীগ কর্মীর রক্তে বেঁচে ওঠা প্রসূতি মা তার নবজাতক কন্যার নাম রেখেছেন ‘হাসিনা’।
বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজে অসুস্থ এই প্রসূতি মা রক্তের অভাবে মৃত্যুর মুখোমুখি হন। কিন্তু কোনোভাবে রক্তের ব্যবস্থা করতে পারছিল না তার পরিবার। রাত ৩টায় চিকিৎসক জানান, রক্ত ছাড়া প্রসূতিকে বাঁচানো সম্ভব নয়।
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা দরিদ্র রোগীর পরিবার ছাত্রলীগের ভার্চুয়াল ব্লাড ব্যাংকের কথা জানতে পেরে ব্লাড ব্যাংককর্মীদের সাথে যোগাযোগ করে। ওই রক্তের গ্রুপ কার আছে তা জানতে রাত জেগে ছাত্রলীগ কর্মীরা বিভিন্ন ক্যাম্পাসে যোগাযোগ করে। অবশেষে তারা কবি নজরুল কলেজের এক ছাত্রলীগের কর্মীকে খুঁজে পায়।
তখনই হাসপাতালে ছুটে এসে ছাত্রলীগের সেই কর্মী রক্ত দেন। রক্ত দেয়ার পর ভোর রাতে বেঁচে ওঠেন সেই মা। জন্ম দেন কন্যাশিশুর। নবজাতকের বাবা-মা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কন্যার নাম রাখেন ‘হাসিনা’।
তারা বলেন, 'ছাত্রলীগের কর্মী রক্ত না দিলে আমাদের মেয়েকে পৃথিবীর মুখ দেখাতে পারতাম কি না তা বলতে পারব না। তাই ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী ও অভিভাবক শেখ হাসিনার নামে আমাদের মেয়ের নাম রেখেছি হাসিনা। আমাদের মেয়ে বড় হয়ে শেখ হাসিনার আদর্শ নিয়ে এভাবে মানুষের জন্য কাজ করবে।' ঢামেক হাসপাতালে মা শিশু দু'জনই ভালো আছেন।
ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় দেশের বেশিরভাগ বিভাগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে খুলনা, যশোর, স ...
ডেস্ক রিপোর্ট: দেশের ৩৪টি গণমাধ্যমের সম্পাদক যৌথ বিবৃতিতে ‘স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম’ গঠনের আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, জনগণের জানার অধিকারের প্রতি দায়বদ্ধ সম্পাদকীয় প্রতিষ্ঠানই পারে স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ২২ মে বিক্রি করা হবে আগাম ...
স্টাফ রিপোর্টার: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) পদে নিয়োগ পেয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুফতি মুহাম্মদ মুহিববুল্লা হিল বাকী। বাংলাদেশ ...
সব মন্তব্য
No Comments