দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপি দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে শরীফ উদ্দিন জুয়েল সমর্থকদের গণসমাবেশ ও গণমিছিল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
গণসমাবেশে দৌলতপুর বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন বলেন, দৌলতপুরের মানুষ পরিবর্তন চায়। সন্ত্রাস, চাঁদাবাজী ও অস্থিতিশীলতা থেকে মুক্তি পেতে চায়। তাই দলের হাইকম্যান্ডের প্রতি বিশেষ অনুরোধ দৌলতপুরে গণজরিপ করে দৌলতপুর আসনে বিএনপি দলীয় মনোনয়ন দেওয়া হোক।
দৌলতপুর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোলøা তার বক্তব্যে বলেন, ৫ আগস্টের পর থেকে দৌলতপুরে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজিতে জড়িত ব্যক্তিদের বাদ দিয়ে গণমানুষের নেতা দৌলতপুরবাসীর আস্থার ঠিকানা ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক দৌলতপুরের কৃতি সন্তান শরীফ উদ্দিন জুয়েলকে মনোনয়ন দিতে হবে। দৌলতপুরের মানুষ পরিবর্তন চায় এবং জুয়েলকে এমপি হিসেবে দেখতে চায়। তার প্রমান আজকের গণসমাবেশ।
গণসমাবেশে অন্যান্য বক্তারা দাবি জানান, তৃণমূলের মতামত ও জনপ্রিয়তাকে গুরুত্ব দিয়ে মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে এই গণসমাবেশ আয়োজন করা হয়েছে।
গণসমাবেশ শেষে গণমিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিলটি দৌলতপুরের থানা বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেন্টারমোড়ে গিয়ে শেষ হয়। গণসমাবেশ ও গণমিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা-কর্মী এবং নারী-পুরুষ অংশ নেয়।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments