স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে যাত্রীবাহী লঞ্চে অসুস্থ যাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড।
সোমবার ১৭ নভেম্বর ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৬ নভেম্বর ২০২৫ তারিখ রবিবার জনৈক এক ব্যক্তি উন্নত চিকিৎসার জন্য এমভি দোয়েল পাখি-১০ লঞ্চ যোগে ভোলা হতে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। সন্ধ্যা ৭ টায় লঞ্চটি মুন্সিগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পৌছাঁলে উক্ত ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তৎক্ষণাৎ রোগীর ভাই কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল করে সহায়তা চায়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলা হতে একটি মেডিক্যাল টিম অতিদ্রুত হাই স্পিড বোট যোগে উক্ত লঞ্চে গমন করে। অতঃপর মেডিক্যাল টিম উক্ত ব্যক্তিকে সদরঘাট লঞ্চ ঘাট হতে সিএনজি যোগে সদরঘাট সংলগ্ন সুমনা হাসপাতালে পৌঁছে দেয়।
তিনি আরও বলেন, জনগণের সেবায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments