কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩০ মন বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার রাত ৯ টার দিকে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী ‘অন্তরা’ নামে যাত্রিবাহী পরিবহনে অভিযান চালিয়ে চিংড়ি, লইট্টা ও পোয়া সহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক জব্দ করেন। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ইয়াসিন সাদেক। পরে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরন করনে। এছাড়া নিষেধাজ্ঞাকালী সময়ে সামুদ্রিক মাছ পরিবহন করবেনা এ মর্মে মুচলেখা দিলে বাস ও চালককে ছেড়ে দেয়া হয়। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা উপস্থিত ছিলেন। জব্দকৃত মাছের বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা। সমুদ্র থেকে আহোরিত এ মাছগুলো সাগর পাড়ের ধুলাসার থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিলো বলে জানায় মৎস্য কর্মকর্তা।
উলেøখ্য ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। নিষেধাজ্ঞা উপেক্ষা করে জব্দকৃত এসব মাছ সাগর থেকে আহরণ করেছে অসাধু জেলেরা।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments