ডেস্ক রিপোর্ট : ২০২৪ সালের ১২ মাসে ১২,০০০ কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধির এক অনন্য মাইলফলক অর্জন করেছে ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্ক। ব্যাংকিং খাতে তারল্য সংকটের সময়ে ব্যাংকটি ডিপোজিট প্রবৃদ্ধিতে এ সাফল্য অর্জন করেছে।
ব্যাংকের ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক পুরো ২০২৪ সালে ধারাবাহিকতা বজায় রেখে প্রতি মাসে এক হাজার কোটি টাকা নিট ডিপোজিট গ্রোথ অর্জন করেছে, যা ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্কের লক্ষ্যণীয় সক্ষমতার প্রমাণ দেয়।
এমন অর্জন উদ্যাপনের লক্ষ্যে ১২ ডিসেম্বর ২০২৪ ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক এবং ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র জোনাল হেড - নর্থ এ.কে.এম. তারেক, সিনিয়র জোনাল হেড - সাউথ তাহের হাসান আল মামুন এবং ব্রাঞ্চ নেটওয়ার্কের রিজিওনাল হেড, ক্লাস্টার হেড ও ব্রাঞ্চ ম্যানেজারবৃন্দ।
ব্যাংকটির ব্রাঞ্চ নেটওয়ার্কের এমন অর্জন সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “গ্রাহক আমানতে লক্ষ্যণীয় প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে আমাদের সাফল্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে গ্রাহকদের সাথে আমাদের সম্পর্ক এবং যোগাযোগ। আমাদের ব্রাঞ্চ নেটওয়ার্কের সম্প্রসারণ, গ্রাহক সেবার উন্নয়ন এবং ডিজিটাল ব্যাংকিং সেবার আধুনিকায়নে আমাদের অব্যাহত প্রচেষ্টাই এই প্রবৃদ্ধিকে ত্বরান্ত্বিত করেছে। আমরা আশাবাদী, ডিপোজিটের এই অনন্য মাইলফলক ২০২৫ ও পরবর্তী সালগুলোতে আরও বড় ধরনের সাফল্য অর্জনে সাহায্য করবে।”
স্টাফ রিপোর্টার: টানা দুই দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
সব মন্তব্য
No Comments