সিংড়া (নাটোর) প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, মানুষের সেবা, সুশাসন এবং উন্নয়ন আমার রাজনীতির মূল লক্ষ্য। আমি একজন জনপ্রতিনিধি এবং একজন রাজনৈতিক নেতা হিসেবে বলতে চাই উন্নয়নের পাশাপাশি সেবা এবং সুশাসন প্রতিষ্ঠা করা জরুরি।
শুক্রবার (২৭ অক্টোবর) সকালে সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, গত ১৪ বছর ধরে সিংড়ার মানুষের উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছি। সিংড়ার মানুষের চক্ষু চিকিৎসার জন্য বাইরে গিয়ে যে অর্থ ব্যয় হতো এখন তা হয় না। আমরা আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডশনের সৌজন্যে সিংড়ার মানুষের কল্যাণে চিকিৎসা সেবা পৌঁছে দিয়েছি। এখন তাদের আর হাজার হাজার টাকা খরচ করে রাজশাহী, ঢাকা যেতে হয় না।
চলনবিলের আশপাশের ৫ হাজার মানুষকে আমরা বিনামূল্যে চক্ষুসেবা প্রদান করেছি।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনারা যদি নির্বাচিত না করতেন তাহলে সিংড়ায় ৫০ শয্যার হাসপাতাল পেতেন না। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতা পাচ্ছেন।
গত ১৪ বছরে এ হাসপাতালে তিনটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। সারাদেশে ১০ হাজার কমিউনিটি ক্লিনিকে লাখ লাখ মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করছেন। সাধারণ মানুষের জন্য ২৭ রকমের ওষুধের ব্যবস্থা করেছেন।
সিংড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় চক্ষু ক্যাম্পে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক ও সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম আলমাস।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments